সোমবার , ২০ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ফাইনালে কোন শটই লক্ষ্যে ছিল না আর্জেন্টিনার

ঢাকা ইনফো২৪
জুলাই ২০, ২০২৬ ৯:৪২ পূর্বাহ্ণ
Link Copied!

ফাইনালে হট ফেভারিট ছিল আর্জেন্টিনা। লিওনেল মেসির মত কিংবদন্তি ফাইনালের আগে করেছিলেন ৮ গোল। আর্জেন্টিনাও ১৯ গোল করে পৌঁছেছিল ফাইনালে। সেই দল কিনা ৯০ মিনিটের পর অতিরিক্ত ৩০ মিনিটে একটি শটও লক্ষ্যে রাখতে পারেনি স্পেনের পোস্টে! তারা পোস্টে নিতে পেরেছিল ২টি শট, এর একটিও লক্ষ্যে ছিল না!

১৯৬৬ সালে রেকর্ড নথিভুক্ত করার পর থেকে প্রথম দল হিসেবে আর্জেন্টিনা বিশ্বকাপ ফাইনালে কোন শট লক্ষ্য রাখতে পারল না। এর আগের দীর্ঘ অপেক্ষা ছিল গত আসরে।

৬৮তম মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিল ফ্রান্সকে। শেষ পর্যন্ত সেই ম্যাচে ৩ গোলও দিয়েছিল ফ্রান্স। কিন্তু আর্জেন্টিনা পারেনি ঘুরে দাঁড়াতে। ১০ জনের দলে পরিণত হওয়ার পর আরও রক্ষণাত্মক হয়ে পড়ে তারা।

১-০ গোলে জিতে দ্বিতীয়বার শিরোপার স্বাদ পাওয়া স্পেন পোস্টে শট নিয়েছিল ২০টি। তাদের লক্ষ্যে শট ছিল ১২টি। আর্জেন্টিনার হয়ে প্রতিরোধের দেয়াল হয়ে দাঁড়িয়েছিলেন গোলকিপার এমিলিয়ানো মার্তিনেস। ১১টি সেভ করেছেনি তিনি। উনাই সিমনকে কোন সেভই করতে হয়নি।

স্পেনের বল দখল ছিল ৬৫.১ শতাংশ। আর আর্জেন্টিনার ৩৪.৯ শতাংশ।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});