Dhakainfo24
ঢাকাবৃহস্পতিবার , ২৬ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

আনোয়ারায় ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেপ্তার

ঢাকা ইনফো২৪
মার্চ ২৬, ২০২৬ ৩:৫১ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ মার্চ) গভীর রাতে উপজেলার বিভিন্ন স্থান থেকে তাঁদের আটক করা হয়।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— সামসু মিয়া (৬০), পিতা মৃত বাচা মিয়া এবং মো. সেলিম (৪৪), পিতা মৃত নুরুল আলম। তাঁদের বাড়ি উপজেলার দুধকুমড়া এলাকার উজির আলী সওদাগরের বাড়িতে।

মামলার বাদী মো. নিজাম উদ্দিন অভিযোগ করেন, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব খাটিয়ে আসছিলেন। তাঁদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে ভয়ভীতি প্রদর্শন, প্রভাব বিস্তারসহ একাধিক অভিযোগ রয়েছে। এছাড়া তাঁদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকসংক্রান্ত মামলাও রয়েছে বলে তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের একজনের ভাই পুলিশে এবং আরেকজনের শ্যালক সেনাবাহিনীতে কর্মরত। এসব প্রভাব কাজে লাগিয়ে তারা দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার করে

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, ওয়ারেন্টভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।