সোমবার , ২০ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

বিশ্বকাপ ফুটবলের ফাইনালে সত্যি সত্যিই শাকিরা ছিলেন…

ঢাকা ইনফো২৪
জুলাই ২০, ২০২৬ ১২:৫০ অপরাহ্ণ
Link Copied!

বিশ্বকাপ ফুটবলের ফাইনালে সত্যি সত্যিই শাকিরা ছিলেন…

X

ছাব্বিশের বিশ্বকাপের ফাইনাল ম্যাচে আর্জেন্টিনা-স্পেন মুখোমুখি হয়ে অপ্রত্যাশিত নানা মুহূর্তের জন্ম দিয়েছে। নিউ ইয়র্কের নিউ জার্সি স্টেডিয়াম ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাসে মুখরিত হলেও প্রথমার্ধ ছিল গোল শূন্য। 

খেলার ৪৫ মিনিট পর শুরু হয় হাফটাইম শো। বাহারি আলোকসজ্জা, আতশবাজি ও বিশাল মঞ্চসজ্জায় পুরো স্টেডিয়াম উৎসবে রূপ নেয়। একে একে পপসংগীতের কিংবদন্তি ম্যাডোনা, শাকিরা, জাস্টিন বিবার, কে-পপ সুপার গ্রুপ বিটিএসের পরিবেশনায় ডুবে যান দর্শকরা।  

স্ট্রিমার আইশোস্পিড তাদের বিশ্বকাপের ‘চ্যাম্পিয়নস’ গানটি পরিবেশনের মাধ্যমে সমাপনী অনুষ্ঠান শুরু হয়। অপেরা টেনর ক্রিস্টোফার ম্যাকিও ‘আমেরিকা দ্য বিউটিফুল’ গানের বিশেষ পরিবেশনা অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে।

কলম্বিয়ার পপ তারকা শাকিরা

স্টেডিয়ামের নিচের টানেল থেকে ম্যাডোনার নাটকীয়ভাবে মঞ্চে ওঠার মুহূর্তটি দর্শকদের চমকে দেয়। তার সঙ্গে মঞ্চে ছিলেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদো ও রোনালদিনিও। হাফটাইমে ম্যাডোনা তার জনপ্রিয় ‘মিউজিক’ গানটি পরিবেশন করেন।

এবারের টুর্নামেন্টের উদ্বোধনী মঞ্চে একসঙ্গে পারফর্ম করেন কলম্বিয়ার পপ তারকা শাকিরা ও নাইজেরিয়ান সংগীতশিল্পী বার্না বয়। তারাও সমাপনী মঞ্চে দর্শকদের মাতিয়ে তোলেন। তবে এবার কোনো বিতর্ক নয় সত্যি সত্যিই শাকিরা মঞ্চে ছিলেন। 

 

অন্যদিকে, দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় কে-পপ ব্যান্ড বিটিএস বাধ্যতামূলক সামরিক সেবা শেষ করে ৩ বছরের বিরতির পর আবার একসঙ্গে বিশ্বমঞ্চে পারফর্ম করে। তাদের পরিবেশনা ভক্তদের মধ্যে বাড়তি উচ্ছ্বাস তৈরি করে। কানাডিয়ান পপ তারকা জাস্টিন বিবার গিটার হাতে মঞ্চে পা রাখেন।  

হাফটাইমে বিশ্বতারকাদের এই পারফরম্যান্স ২৭ মিনিট ২২ সেকেন্ড ধরে চলে—যা বিশ্বকাপের ইতিহাসে দীর্ঘতম। 

হাফটাইম শো নিয়ে ইতিমধ্যেই বিতর্কেরও জন্ম দিয়েছে। কারণ আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (ইফাব)-এর নিয়ম অনুযায়ী, খেলোয়াড়রা সর্বোচ্চ ১৫ মিনিট বিরতির সুযোগ পেয়ে থাকেন।  

মঞ্চে বিটিএস

বিশ্বকাপের শেষ আসর উপভোগ করতে অনেক তারকা গ্যালারিতে উপস্থিত ছিলেন। কাইলি জেনার ও তার পার্টনার টিমোথি শ্যালামে গ্যালারিতে বসে খেলা দেখেন। 

তাছাড়াও উপস্থিত ছিলেন হলিউড ও সংগীতজগতের বহু পরিচিত মুখ। বিয়ন্সে ও জে-জেড, অভিনেত্রী আনিয়া টেইলর-জয় ও তার স্বামী ম্যালকম ম্যাকরে, জেসিকা আলবা, ড্যানি রামিরেজ, ডেভিড বেকহ্যাম, ভিক্টোরিয়া বেকহ্যাম প্রমুখ। 

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});