সোমবার , ২০ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ট্রাম্পের সঙ্গে হাত মেলাননি লামিন ইয়ামাল? ভিডিওতে যা দেখা গেল

ঢাকা ইনফো২৪
জুলাই ২০, ২০২৬ ৪:৩৫ অপরাহ্ণ
Link Copied!

ট্রাম্পের সঙ্গে হাত মেলাননি লামিন ইয়ামাল? ভিডিওতে যা দেখা গেল

প্রকাশ: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ৪:২৬ পিএম   (ভিজিট : ০)

লামিনে ইয়ামাল ও ডোনাল্ড ট্রাম্প

X

লামিনে ইয়ামাল ও ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামাল করমর্দন করেননি—এমন দাবি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। তবে ভাইরাল ভিডিওর পাশাপাশি প্রকাশিত স্থিরচিত্রে দেখা যায়, ট্রাম্প ও ইয়ামালের মধ্যে করমর্দন হয়েছিল।

সোমবার নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত বিশ্বকাপ ফাইনালে অতিরিক্ত সময়ের ১০৬ মিনিটে ফেরান তোরেসের একমাত্র গোলে আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে হারিয়ে শিরোপা জিতে নেয় স্পেন।

ফাইনাল ম্যাচটি মাঠে বসে উপভোগ করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে তিনি বিজয়ী স্পেন দলের খেলোয়াড়দের পদক তুলে দেন।

পুরস্কার গ্রহণের সময় ১৯ বছর বয়সী স্প্যানিশ ফরোয়ার্ড লামিনে ইয়ামালকে ঘিরেই বিতর্কের সূত্রপাত। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি সংক্ষিপ্ত ভিডিওতে দেখা যায়, ইয়ামাল ট্রাম্পের কাছ থেকে পদক নিয়ে সামনে এগিয়ে যান। ভিডিওটি দেখে অনেকেই দাবি করেন, দুজনের মধ্যে করমর্দন হয়নি।

পরে প্রকাশিত রয়টার্স কানেক্টের একটি ছবিতে দেখা যায়, ট্রাম্প ও ইয়ামালের মধ্যে করমর্দন হয়েছে। ছবিতে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকেও তাদের পাশে দেখা যায়। অর্থাৎ ভাইরাল ভিডিওতে পুরো মুহূর্তটি ধরা না পড়ায় বিভ্রান্তির সৃষ্টি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, বিশ্বকাপের এই শিরোপা ইয়ামালের ক্যারিয়ারে একটি স্মরণীয় অর্জন হিসেবে যুক্ত হলো। মাত্র ১৯ বছর বয়সে অভিষেক বিশ্বকাপেই তিনি বিশ্বচ্যাম্পিয়ন দলের সদস্য হয়েছেন। পুরো টুর্নামেন্টে একটি গোল করলেও স্পেনের আক্রমণভাগে তার অবদান ছিল গুরুত্বপূর্ণ।

এর আগে ২০২৫–২৬ মৌসুমে বার্সেলোনার হয়ে স্প্যানিশ লিগ শিরোপাও জিতেছেন ইয়ামাল। বিশ্বকাপ জয়ের পর তাকে ঘিরে ব্যালন ডি’অর আলোচনাও জোরালো হয়েছে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});