মঙ্গলবার , ২১ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

তুমি সবসময়ই সেরা: মেসিকে আবেগঘন বার্তা স্ত্রীর

ঢাকা ইনফো২৪
জুলাই ২১, ২০২৬ ১২:২৪ অপরাহ্ণ
Link Copied!

তুমি সবসময়ই সেরা: মেসিকে আবেগঘন বার্তা স্ত্রীর

প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ১২:২২ পিএম   (ভিজিট : ০)

সংগৃহীত ছবি

X

সংগৃহীত ছবি

বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে শিরোপা হারানোর পর কঠিন সময় পার করছে আর্জেন্টিনা। ফেরান তোরেসের একমাত্র গোলে নির্ধারিত হয় ম্যাচের ভাগ্য। 

পরাজয়ের পর স্পেনকে অভিনন্দন জানিয়ে বার্তা দেন লিওনেল মেসি। তার পরপরই আবেগঘন একটি বার্তা প্রকাশ করেন স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো।

সামাজিক যোগাযোগমাধ্যমে মেসির উদ্দেশে আন্তোনেলা লেখেন, ‘তুমি সবসময়ই সেরা। শুধু তোমার প্রতিভার জন্য নয়, বরং সব পরিস্থিতিতেও নিজের মতো থাকার জন্য। যা-ই ঘটুক না কেন, তুমি কখনো হাল ছাড়ো না। 

শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করো এবং শেষ সেকেন্ড পর্যন্ত নিজের সবটুকু উজাড় করে দাও। তোমার এই মানসিক শক্তি, দৃঢ়তা এবং বারবার ঘুরে দাঁড়ানোর ক্ষমতাই তোমাকে সবার থেকে আলাদা করেছে।’

তিনি আরও লেখেন, ‘তুমি প্রতিদিন আমাদের শেখাও, প্রকৃত সাফল্য কঠোর পরিশ্রম, ত্যাগ, অধ্যবসায় এবং নিজের স্বকীয়তা ধরে রাখার মধ্য দিয়েই অর্জিত হয়। তুমি আমাদের সন্তানদের জন্য সবচেয়ে বড় আদর্শ এবং কোটি কোটি মানুষের অনুপ্রেরণা।’

আন্তোনেলা এই বার্তার সঙ্গে ফাইনালে পরাজয়ের পর আবেগঘন মুহূর্তে থাকা মেসির একটি ছবিও প্রকাশ করেন।

বার্তার শেষ অংশে তিনি লেখেন, ‘শব্দে প্রকাশ করার চেয়েও অনেক বেশি আমি তোমাকে শ্রদ্ধা করি। জীবনের পথচলায় তোমার পাশে থাকতে পেরে আমি ভীষণ গর্বিত। আমি তোমাকে অনেক ভালোবাসি।’

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});