নড়াইলে নানা আয়োজনের মধ্যদিয়ে যথাযোগ্য মযার্দায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে মহান দিবসের শুভ সূচনা করা হয়। পরে সূর্যোদয়ের সাথে সাথে নড়াইল জেলা শিল্পকলা একাডেমি চত্বরে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে জাতীয় ও মুক্তিযুদ্ধের পতাকা উত্তোলন ও পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এসব কর্মসূচিতে নড়াইল জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, বিএনপি, নড়াইল প্রেসক্লাব, সরকারি-বে-সরকারি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করা হয়।
নড়াইলের জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল ছালাম জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রথম শ্রদ্ধা নিবেদন করেন। জেলা পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুব মোর্শেদ জাপল, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জজ, নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রশীদ লাবলু, বীর মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন একে একে শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে। শ্রদ্ধাঞ্জলি শেষে স্বাধীনতা যুদ্ধ নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
সকালে নড়াইল বীরশ্রেষ্ঠ শহীদ নূর মোহাম্মদ স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের অংশ গ্রহণে কুচকাওয়াজ, শিশু কিশোরদের শরীরচর্চা প্রদর্শন ও সালাম প্রদর্শন অনুষ্ঠিত হয়। পরে বীর মুক্তিযোদ্ধাদের ফুলের শুভেচ্ছা ও অনুষ্ঠানে অংশনেয়া বিভিন্ন প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল ছালাম, পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নূর-আলম সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. রকিবুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কামরুজ্জামান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুব মোর্শেদ জাপল, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জজ, নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রশীদ লাবলুসহ বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সরকারি কর্মকর্তাবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। এছাড়াও জেলা শিল্পকলা একাডেমিতে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান, আলোচনা সভাসহ দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে এ জেলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।
অপর দিকে লোহাগড়ায় নানা আয়োজনের মধ্যদিয়ে যথাযোগ্য মযার্দায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। এরপর লোহাগড়া থানা পুলিশ ৩১ বার তোপাধ্বনি দেওয়া হয়।
সকাল সাড়ে ৭ টায় ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে উপজেলা পরিষদ চত্বরে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা প্রশাসন, লোহাগড়া থানা পুলিশ, ফায়ার সার্ভিস, আনসার ও ভিডিপি, লোহাগড়া প্রেসক্লাব, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও তার সহযোগি সংগঠন, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।
পরে লক্ষীপাশা মোল্যার মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক কবুতর উড়িয়ে কর্মসূচির উদ্ধোধন করেন লোহাগাড় উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সার।
সকল সাড়ে ৮ টায় লোহাগড়া লক্ষীপাশা মোল্যার মাঠে পুলিশ, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস, স্কাউটস, বিএনসিসিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সার। এসময় তার সঙ্গে ছিলেন লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান, বীর মুক্তিযোদ্ধা শিকদার মকবুল হোসেন।
পরে বেলা ১১ টায় লক্ষীপাশা আদর্শ বিদয়ালয় মাঠে জিয়া মঞ্চে উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন নড়াইল-২ আসনের এমপি আতাউর রহমান বাচ্চু।
নড়াইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. টিপু সুলতানের সঞ্চালনায় বক্তব্য দেন লোহাগড়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সাদিয়া সুলতানা, লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান, অবসরপ্রাপ্ত মেজর ম›জুরুল ইসলাম প্রিন্স, বাংলাদেশ জামায়াতে ইসলামী নড়াইল জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আলমগীর হোসাইন, বাংলাদেশ জামায়াতে ইসলামী লোহাগড়া উপজেলা শাখার আমির মাওঃ হাদিউজ্জামান, বীর মুক্তিযোদ্ধা মো. মতিয়ার রহমান, বীর মুক্তিযোদ্ধা শেখ মোকাররম হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান মোল্যা, মুক্তিযোদ্বা প্রজন্মের কেন্দীয় নেতা মেহেদী হাসান, সাংবাদিক সৈয়দ খায়রুল আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) সামচুল হক আজাদ, যুব দলের সিনিয়র যুগ্ম আহবায়ক সোহেল রানা লাক্সমি প্রমুখ।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শিক্ষার্থীদের অংশ গ্রহণে চিত্র অঙ্কন, কবিতা ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এসময় লক্ষীপাশা মোল্যার মাঠে বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ , সাংবাদিক ও বিজয়ী শিক্ষার্থীরাসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষে জাতির শান্তি, সমৃদ্ধি, উন্নয়ন ও অগ্রগতি কামনায় সব মসজিদ ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ দোয়া করা হয়।
সালাউদ্দিন/সাএ
