Dhakainfo24
ঢাকাবৃহস্পতিবার , ২৬ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লার ট্রেন দুর্ঘটনা মামলায় আরেকজন গেইটম্যান কাউসার আটক

ঢাকা ইনফো২৪
মার্চ ২৬, ২০২৬ ৬:৫০ অপরাহ্ণ
Link Copied!

কুমিল্লায় ট্রেন ও বাসের সংঘর্ষে ১২ জন নিহতের ঘটনায় দায়ের করা মামলায় দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার তদন্তে তাদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে বলে দাবি করেছে পুলিশ। লাকসাম রেলওয়ে থানার ওসি জসীমউদ্দিন জানান, মঙ্গলবার রাতে প্রধান আসামি হেলাল উদ্দিন এবং বুধবার রাতে কাউসারকে সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর থেকে গ্রেপ্তার করা হয়।

আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে ওসি জসীমউদ্দিন বলেন, ঈদের দিন গেইটে দায়িত্বপ্রাপ্ত গেইটম্যান হেলাল উদ্দীন ও মেহেদী হাসান দায়িত্ব পালন না করে এক হাজার টাকার বিনিময়ে অস্থায়ী গেইটম্যান কাউসার এবং স্থায়ী গেইটম্যান নাজমুলকে ঠিক করেন, যাদের সেদিন ডিউটিই ছিল না। তিনি আরও বলেন, কাউসার ও নাজমুল ওই রাতে পদুয়ার বাজার লেভেলক্রসিংয়ের গেইটম্যানের কক্ষে থাকলেও তারা রাত পৌনে ৩টায় ঢাকা মেইল ট্রেন আসার আগে গেইট বন্ধ করেননি। তবে কেন তারা সেটি করেননি, তা নিয়েও তদন্ত চলছে।

এছাড়াও, পদুয়ার বাজার রেললেভেল ক্রসিংয়ের গেইটের কক্ষে মাদকের সংশ্লিষ্টতাও খুঁজে দেখা হচ্ছে বলে দাবি করেছেন ওসি জসীমউদ্দিন। তিনি বলেন, গেইটম্যান আগের স্টেশন থেকে সিগন্যাল পেয়েছেন কি না, সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। আসামি মেহেদী হাসান এখনো পলাতক আছেন। হেলালকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে, সোমবার পদুয়ার বাজার লেভেলক্রসিংয়ের গেইটম্যান হেলাল উদ্দিন ও ওয়েম্যান মেহেদী হাসানকে আসামি করে লাকসাম রেলওয়ে থানায় মামলা করেন আহত বাসযাত্রী শেফালী আক্তার। শেফালী দুর্ঘটনায় নিহত সোহেল রানার খালা। তার বাড়ি কুমিল্লার লাকসামে।

গত ২১ মার্চ শনিবার রাত ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার রেলক্রসিংয়ে ট্রেন ও বাসের সংঘর্ষে মোট ১২ জনের মৃত্যু হয় এবং আটজন আহত হন। চট্টগ্রাম থেকে ঢাকাগামী ‘ঢাকা মেইল’ ট্রেনটি ক্রসিং পার হওয়ার সময় চুয়াডাঙ্গা থেকে লক্ষ্মীপুরগামী মামুন স্পেশাল পরিবহনের একটি বাস রেললাইনে উঠে পড়লে এই সংঘর্ষ ঘটে। সংঘর্ষের পর দুমড়ে-মুচড়ে যাওয়া বাসটিকে ছেঁচড়ে প্রায় এক কিলোমিটার দূরে নিয়ে যায় ট্রেন।

এ ঘটনায় পদুয়ার বাজার এলাকায় রেলের গেইটের দুই দায়িত্বরত কর্মচারী হেলাল ও মেহেদীকে বরখাস্ত করা হয় এবং তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়। প্রত্যক্ষদর্শী ও আহতদের দাবি, চট্টগ্রাম থেকে ঢাকাগামী ট্রেন আসার সময় বাজার রেলওয়ে ওভার পাশের লেভেল ক্রসিংয়ে গেইট সময়মতো বন্ধ করতে পারেনি গেইটম্যান। এতে ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

এই বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম রেলওয়ে পুলিশ সুপার তহুরা জান্নাত বলেন, এখন পর্যন্ত দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার দ্বিতীয় আসামি মেহেদী হাসানকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।



সালাউদ্দিন/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।