মঙ্গলবার , ২১ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

উত্তাল দিল্লি, অনশন অব্যাহত রাখলেন সেই ফুংসুক ওয়াংরু!

ঢাকা ইনফো২৪
জুলাই ২১, ২০২৬ ৬:৩৭ অপরাহ্ণ
Link Copied!

উত্তাল দিল্লি, অনশন অব্যাহত রাখলেন সেই ফুংসুক ওয়াংরু!

প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৬:৩০ পিএম   (ভিজিট : ০)

পরিবেশকর্মী সোনম ওয়াংচুক

X

পরিবেশকর্মী সোনম ওয়াংচুক

শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে অনলাইনভিত্তিক সংগঠন ককরোচ জনতা পার্টির আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষাবিদ, প্রকৌশলী, উদ্ভাবক ও পরিবেশকর্মী সোনম ওয়াংচুক। আন্দোলনকারীদের ওপর পুলিশি হামলার পর তিনি এ ঘোষণা দেন।

গত ২৮ জুন রাজধানী দিল্লিতে শুরু হওয়া বিক্ষোভে সংহতি জানিয়ে অনশনে যোগ নেন সোনম ওয়াংচুক। এরপর থেকে তিনি শুধু পানি ও লবণ গ্রহণ করে অনশন চালিয়ে যাচ্ছেন। দীর্ঘ অনশনের কারণে তার ওজন ৯ কেজিরও বেশি কমেছে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত ১৮ জুলাই পুলিশ তাকে জোরপূর্বক হাসপাতালে ভর্তি করে।

এদিকে ‘সংসদ চলো’ কর্মসূচিকে কেন্দ্র করে আন্দোলনকারীদের সঙ্গে দিল্লি পুলিশের সংঘর্ষ হয়। এ ঘটনায় বহু শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনার পর রাজধানীর নতুন দিল্লি, মধ্য, উত্তর, দক্ষিণ, দক্ষিণ-পশ্চিম, দক্ষিণ-পূর্বসহ বিভিন্ন স্পর্শকাতর এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

পুলিশি হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় সোনম ওয়াংচুক বলেন, শান্তিপূর্ণ আন্দোলনকারী তরুণদের সঙ্গে যেভাবে আচরণ করা হয়েছে, তা দেখে তিনি অনশন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি জানান, আন্দোলনের নেতাদের সংসদ সদস্যদের সঙ্গে সাক্ষাতের সুযোগ দেওয়া না হলে, অথবা সংসদ সদস্যরা হাসপাতালে এসে তাদের সঙ্গে কথা না বলা পর্যন্ত তিনি অনশন ভাঙবেন না।

তিনি আরও বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের জবাবদিহি নিশ্চিত করা প্রয়োজন। একই সঙ্গে আন্দোলনকারী তরুণদের শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখার জন্য ধন্যবাদ জানিয়ে সরকার ও পুলিশকে আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানান।

পরে সোনম ওয়াংচুকের স্ত্রী এক ভিডিও বার্তায় নিশ্চিত করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বার্তাটি সোনম ওয়াংচুকেরই।

আন্দোলনের অন্যতম সংগঠক অভিজিৎ দিপকে অভিযোগ করেছেন, সংসদমুখী কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থী ও তরুণদের ওপর দিল্লি পুলিশ অতিরিক্ত বলপ্রয়োগ করেছে। 

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।