বগুড়ার শিবগঞ্জ সামাজিক সেচ্ছাসেবী সংগঠন প্রগতি কল্যাণ সংস্থার পক্ষথেকে ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের লাখো শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন। করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন প্রগতি কল্যাণ সংস্থার উপদেষ্টা ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার আব্দুল হান্নান, নির্বাচন অফিসার সাখাওয়াত হোসেন, শিবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুর রউফ রুবেল, প্রগতি কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা ও সভাপতি সাংবাদিক রশিদুর রহমান রানা, সাধারণ প্রভাষক আব্দুল হান্নান, সদস্য প্রভাষক মাহফুজার রহমান, শাহজাহান আলী প্রমৃখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
