বিক্ষোভ দমনে বাড়ি বাড়ি গিয়ে পুলিশের তল্লাশি → Dhaka info24

বিক্ষোভ দমনে বাড়ি বাড়ি গিয়ে পুলিশের তল্লাশি

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জুলাই ২৩, ২০২৬

বিক্ষোভ দমনে বাড়ি বাড়ি গিয়ে পুলিশের তল্লাশি

প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ৩:০২ পিএম   (ভিজিট : ০)

সংগৃহীত ছবি

X

সংগৃহীত ছবি

ভারতের মুম্বাইয়ে ককরোচ জনতা পার্টি (সিজেপি) সমর্থিত আন্দোলন ঠেকাতে নজরদারি ও সতর্কতামূলক ব্যবস্থা জোরদার করেছে দেশটির পুলিশ। বিক্ষোভে নাম থাকা শিক্ষার্থীদের ফোন ও মেসেজ পাঠানোর পাশাপাশি অনেকের বাড়িতে গিয়ে সতর্ক করা হচ্ছে।

বিক্ষোভকারীদের হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন শেয়ার করতেও বলা হয়েছে বলে অভিযোগ উঠেছে। একই সঙ্গে প্রধান মেট্রো স্টেশন ও রেলপথের প্রবেশমুখে মোতায়েন পুলিশ সদস্যরা বিক্ষোভস্থলের দিকে যাওয়া সন্দেহভাজনদের শনাক্ত করে ফেরত পাঠানোর চেষ্টা চালান। 

আগে আটক ব্যক্তিদের তথ্য ও রেকর্ড বিভিন্ন থানায় পাঠানো হয়েছে, যাতে সড়কে তল্লাশির সময় দ্রুত তাদের শনাক্ত করা যায়।

তরুণদের বিরুদ্ধে ফৌজদারি মামলা এড়িয়ে তাদের ভবিষ্যৎ শিক্ষা, চাকরি ও পাসপোর্ট-সংক্রান্ত জটিলতা থেকে রক্ষা করতেই এসব প্রতিরোধমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি করেছে পুলিশ। 

তবে আইনজীবী ও অধিকারকর্মীদের অভিযোগ, এ ধরনের নজরদারি এবং বাড়ি বাড়ি গিয়ে চাপ সৃষ্টি ব্যক্তিগত গোপনীয়তা ও সাংবিধানিক অধিকার লঙ্ঘনের শামিল।

দিল্লিতে সিজেপি নেতৃত্বাধীন ছাত্র আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে টানা তৃতীয় দিনের মতো মুম্বাইয়েও বিক্ষোভ অব্যাহত রয়েছে। অন্যদিকে, দিল্লির যন্তর মন্তরে বিভিন্ন পরীক্ষায় অনিয়মের তদন্ত, শিক্ষা সংস্কার ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছে সিজেপি।

সূত্র: এনডিটিভি

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।