আটঘরিয়ায় সংরক্ষিত নারী আসনের সাংসদ রুমাকে গণ সংবর্ধনা

X
গণ সংবর্ধনা
পাবনার আটঘরিয়ায় বর্ণাঢ্য আয়োজন ও বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সংরক্ষিত নারী আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা এমপি-কে গণ-সংবর্ধনা প্রদান করা হয়েছে।
২৫ জুলাই (শনিবার) আটঘরিয়া উপজেলার আতাইকুলা থানাধীন লক্ষ্মীপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই গণ-সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব।
গণ-সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আটঘরিয়া উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও আতাইকুলা থানা বিএনপির সাবেক আহ্বায়ক রবিউল ইসলাম রবি।
সংবর্ধনা সভায় সংবর্ধিত অতিথি অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা এমপি এলাকার সর্বস্তরের মানুষের ভালোবাসা ও সমর্থনের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি এই অঞ্চলের সার্বিক উন্নয়ন, নারী অধিকার রক্ষা, শিক্ষার প্রসার এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় সর্বদা পাশে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
প্রধান অতিথির বক্তব্যে হাবিবুর রহমান হাবিব বলেন, তৃণমূলের নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে আজকের এই অনুষ্ঠান সার্থক হয়েছে। তিনি এলাকার সার্বিক উন্নয়ন ও জনগণের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন আটঘরিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন আলম, উপজেলা বিএনপির আহ্বায়ক ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো: আতাউর রহমান রানা, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক আছিম উদ্দিন, উপজেলা কৃষক দলের সভাপতি আব্দুল বারেক, লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বাবুল করিম, একদন্ত ইউনিয়ন বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি মো: জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক, মো: আকবর হোসেন (আকু), একদন্ত ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মো: সেলিম হোসেন।
এছারাও এ অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মীসহ সর্বস্তরের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। পুরো লক্ষ্মীপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ উপস্থিত জনতার পদচারণায় উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।





