যশোরে বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ আটক ১

যশোরে বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ আটক ১

যশোরে বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ আটক ১

প্রকাশ: রোববার, ২৬ জুলাই, ২০২৬, ১১:৪৬ এএম   (ভিজিট : ০)

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

যশোর শহরের শংকরপুর চোকদারপাড়া বারেক সড়ক এলাকা থেকে একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ শাহাদাত ওরফে বয়রা শাহাদাত (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‍্যাব-৬।

শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে নয়টার দিকে র‍্যাব-৬ এর একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে। আটক শাহাদাত শংকরপুর বারেক সড়ক এলাকার শাহাজানের ছেলে।

র‍্যাব সূত্র জানায়, অভিযানের সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।