ময়মনসিংহের ফুলপুরে সেঁজুতি সঙ্গীত একাডেমির উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্প তিবার ত আটটায় শেরপুর রোডে একাডেমির নিজস্ব কার্যালয়ে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাডেমির সভাপতি খালেদ শামস সুজন। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। উপস্থিত ছিলেন কাজিয়াকান্দা কামিল মাদ্রাসার শরীরচর্চা শিক্ষক মো. নজরুল ইসলাম, ফুলপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা নাহিদ নিগার সুলতানা, গীতিকার ও কবি এইচ এম সুরুজ, লেখক ও চর্চা প্রকাশনীর প্রকাশক অমর্ত্য আতিক, কবি এস. এম. বিল্লাল, স্বাস্থ্যকর্মী ও সাংস্কৃতিক সেবী আলমগীর হোসাইন, সহকারী শিক্ষিকা ফাতেমা আক্তার, সাংস্কৃতিক কর্মী ও প্রাথমিক শিক্ষক শিল্পী শাহিন আনোয়ার, একাডেমির শিক্ষক অনুপ চক্রবর্তী ফুল এবং পারফর্মার আলমগীর কবির। এছাড়া বাচিক ও কণ্ঠশিল্পী মোহাম্মদ আরিফুর রহমান, তারাকান্দা উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা এবং ফুলপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান সেলিম উপস্থিত ছিলেন।
গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন ফুলপুর প্রেসক্লাবের সভাপতি নাজিম উদ্দিন, সাংবাদিক সমিতির সাবেক সভাপতি নুরুল আমিন, সাংবাদিক শাহ্ নাফিউল্লাহ সৈকত, মোস্তফা খান, আকবর আলী হাবিব ও বাহার উদ্দিনসহ অন্যরা।
অনুষ্ঠানে দেশাত্মবোধক গান, আবৃত্তি ও নৃত্য পরিবেশন করা হয়। পরিবেশনার মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরা হয়। এতে অংশ নেন একাডেমির শিক্ষার্থী ও শিল্পীরা।
আয়োজকেরা জানান, নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে এমন আয়োজন অব্যাহত থাকবে।
