বগুড়ার সোনাতলা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে এক যুবককে কারাদণ্ড ও জরিমানা প্রদান করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বীকৃতি প্রামানিক এবং সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেনের নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযানে সঞ্জিত মন্ডল (২৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি উপজেলার চকনন্দন হিন্দুপাড়া এলাকার বাসিন্দা এবং তার পিতার নাম হৃদয় মন্ডল।
অভিযান চলাকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বীকৃতি প্রামানিক তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা জরিমানা প্রদান করেন।
এ বিষয়ে ওসি কবির হোসেন জানান, মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
