চট্টগ্রামে ঘুমন্ত স্বামীর বিশেষ অঙ্গ কেটে দিলেন স্ত্রী → Dhaka info24

চট্টগ্রামে ঘুমন্ত স্বামীর বিশেষ অঙ্গ কেটে দিলেন স্ত্রী

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জুলাই ৩০, ২০২৬

চট্টগ্রামে ঘুমন্ত স্বামীর বিশেষ অঙ্গ কেটে দিলেন স্ত্রী

প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ২:২০ পিএম   (ভিজিট : ০)

রাসেল

X

রাসেল

চট্টগ্রামের মিরসরাইয়ে পরকীয়ার জেরে ঘুমের মধ্যে স্বামীর বিশেষ অঙ্গ কেটে দেওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোর ৬টায় উপজেলার বারইয়ারহাট পৌরসভার উত্তর সোনাপাহাড় এলাকায় এ ঘটনা ঘটে। 

এতে আহত রাসেলের স্ত্রী মনিকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। রাসেলের শারীরিক অবস্থা আশঙ্কাজনক।

জানা গেছে, সোনাপাহাড় এলাকার বাসিন্দা পিকআপ চালক মোহাম্মদ রাসেলের পরকীয়ার জেরে তার স্ত্রী মনির সঙ্গে পারিবারিক কলহ চলে আসছিল। বুধবার রাতে স্বামী-স্ত্রী একসঙ্গে ঘুমায়। 

একটা সময় স্বামী রাসেলকে ঘুমন্ত অবস্থায় হাত-পা বেঁধে কৌশলে দা দিয়ে তার পা ও বিশেষ অঙ্গে এলোপাতাড়ি কোপ দিয়ে গুরুতর জখম করেন। আহত অবস্থায় রাসেলকে প্রথমে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি দেখে পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, ‘পরকীয়ার জের ধরে পারিবারিক কলহের কারণে স্ত্রী-স্বামীর বিশেষ অঙ্গ এলোপাতাড়ি কুপিয়ে জখম করেছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। অভিযুক্ত মনিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।’

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।