মঙ্গলবার , ৪ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ডিসেম্বরেই অবসরের চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন নেইমার

ঢাকা ইনফো২৪
আগস্ট ৪, ২০২৬ ২:২৬ অপরাহ্ণ
Link Copied!

সান্তোসের সঙ্গে বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর কী করবেন ব্রাজিলের সবচেয়ে বড় তারকা নেইমার? ইতোমধ্যেই তিনি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন। তবে ২০২৭ সালে ক্লাব ফুটবল চালিয়ে যাওয়া কিংবা বুটজোড়া চিরতরে তুলে রাখার সম্ভাবনা—কোনোটাই উড়িয়ে দিচ্ছেন না তিনি। সাও পাওলোতে নিজের ইনস্টিটিউটের দাতব্য নিলাম অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে ইউটিউব চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এমনটাই জানিয়েছেন এই ব্রাজিলীয় তারকা।

সান্তোসের সঙ্গে ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত চুক্তি রয়েছে নেইমারের। এই চুক্তি প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি কতদিন খেলব জানি না। এখনই খেলা ছাড়ার কোনো পরিকল্পনা নেই, আবার কতদিন টিকব তাও নিশ্চিত নয়। ডিসেম্বরের শেষ পর্যন্ত সান্তোসের সঙ্গে আমার চুক্তি আছে। আমি চুক্তিটা পুরোপুরি সম্মান করতে চাই এবং সান্তোসের জার্সি গায়ে সেরা পারফর্ম করতে চাই।’

ব্রাজিল সুপারস্টার আরও যোগ করেন, ‘সত্যি বলতে আমি জানি না সামনে কী করব। ডিসেম্বরের এখনো অনেক বাকি। চুক্তির মেয়াদ শেষ হলে বসে ভাবব যে, সান্তোসে থাকব, চলে যাব, নাকি ফুটবল খেলা থামিয়ে দেব। তবে আমরা আপাতত ম্যাচ ধরে ধরে এগোতে চাই। শারীরিকভাবে আমি এখন ভালো বোধ করছি, আর এটাই সবচেয়ে বড় কথা।’

সান্তোসের হয়ে সাম্প্রতিক ম্যাচগুলোতে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই ফরোয়ার্ড। কোপা দো ব্রাজিলের কোয়ার্টার ফাইনালের টিকিট পাওয়ার লড়াইয়ে আগামী মঙ্গলবার রাতে মাঙ্গুয়েরাও স্টেডিয়ামে রেমোর মুখোমুখি হবে সান্তোস। প্রথম লেগের ম্যাচটি গোলশূন্য ড্র হওয়ায় পরবর্তী রাউন্ডে যেতে হলে জয়ের বিকল্প নেই সান্তোসের সামনে।

দলের সঙ্গে যোগ দিতে মঙ্গলবার সকালেই বেলমের উদ্দেশ্যে রওনা হয়েছেন নেইমার। মাঠে নিজের উপস্থিতি ও ফিটনেস নিয়ে তিনি বলেন, ‘অবশ্যই আমি খেলব, কোচ আমার শতভাগ পারফরম্যান্সই পাবেন। আশা করি মাঠে নেমে দলকে সাহায্য করতে পারব এবং পেসাওদের (সান্তোস সমর্থকদের) একটি জয় উপহার দিতে পারব।’

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});