Dhakainfo24
ঢাকাশনিবার , ২৮ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

বগুড়ায় জাতীয় সাংবাদিক সংস্থা’র সভায় মহাসচিব আলমগীর গনি

ঢাকা ইনফো২৪
মার্চ ২৮, ২০২৬ ৭:২৫ অপরাহ্ণ
Link Copied!

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় সাংবাদিক সংস্থা বগুড়া জেলা কমিটির আয়োজনে শুক্রবার শহরের ফুলবাড়ি সংস্থা’র অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় মহাসচিব আব্দুল্লাহ মুহাম্মদ আলমগীর গনি । সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও জেলা কমিটির সভাপতি মুহাম্মাদ আবু মুসা’র সভাপতিত্বে ও জেলা সাধারণ সম্পাদক অধ্যাপক জুলফিকার আলী ভুট্টোর পরিচালনায় অন্যান্যদের মধ্যে ছিলেন সাংবাদিক সংস্থার রফিকুল ইসলাম, হারুন অর রশিদ বিপ্লব, ফজলুল হক বাবলু, ব্যাংকার আজিজুল হক, জরজিস হোসেন, আবু তৌহিদ হাসান, সেন্টু আহসান, রাজিব আহম্মেদ, রবিউল ইসলাম প্রমুখ ।

অনুষ্ঠানে সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা মরহুম আলতাফ হোসেন ছাড়াও জেলার মৃত ইউনুছ, মঞ্জু, শফিক, লিটনসহ সকল মৃত সাংবাদিকের রুহের মাগফিরাত এবং সাংবাদিক সংস্থা’র নেতৃবৃন্দ ছাড়াও সকল স্তরের সাংবাদিক এবং দেশ ও জাতির উন্নতি কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয় ।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।