বৃহস্পতিবার , ৬ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

অভ্যুত্থানের চেতনা বাস্তবায়নের দাবিতে জিয়ানগরে জামায়াতের সমাবেশ

ঢাকা ইনফো২৪
আগস্ট ৬, ২০২৬ ৪:৩৪ অপরাহ্ণ
Link Copied!

অভ্যুত্থানের চেতনা বাস্তবায়নের দাবিতে জিয়ানগরে জামায়াতের সমাবেশ

প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ৪:২৯ পিএম   (ভিজিট : ০)

জিয়ানগরে জামায়াতের সমাবেশ

X

জিয়ানগরে জামায়াতের সমাবেশ

জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়নের দাবিতে পিরোজপুরের জিয়ানগর উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) বিকেলে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য মিছিল বের হয়ে জিয়ানগর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চাড়াখালী ব্রিজ এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিপুলসংখ্যক নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

সমাবেশে উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি তৌহিদুর রহমান রাতুলের সঞ্চালনায় এবং উপজেলা আমির মাওলানা আলী হোসেনের সভাপতিত্বে. প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেনপিরেজপুর জেলা জামায়াত ইসলামি নির্বাচনি বিভাগ  প্রধান সম্পাদ৷ ও জিযানগর উপজেলা জামায়াতের সাবেক আমির  হাবিবুর রহমান, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি কে. এম. রাহাতুল ইসলাম প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন ইন্দুরকানী সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা খায়রুল বাশার, সাবেক আমির মাওলানা আবু হানিফ, পত্তাশী ইউনিয়ন জামায়াতের আমির হাফেজ মাওলানা মোহাম্মদ ফয়সালসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের জামায়াতে ইসলামী এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে এক ঐতিহাসিক মাইলফলক। শহীদদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন, গণহত্যার বিচার এবং জুলাই ঘোষণাপত্র দ্রুত বাস্তবায়ন সময়ের দাবি।

বক্তারা আরও বলেন, জনগণের প্রত্যাশা পূরণে প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কার দ্রুত বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করে লোডশেডিংজনিত জনভোগান্তি দূর করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা।

সমাবেশ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা, জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের রুহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});