বৃহস্পতিবার , ৬ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

মনোহরগঞ্জে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

ঢাকা ইনফো২৪
আগস্ট ৬, ২০২৬ ৪:৪৩ অপরাহ্ণ
Link Copied!

মনোহরগঞ্জে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ৪:৪০ পিএম   (ভিজিট : ০)

জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

X

জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

কুমিল্লার মনোহরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালী শেষে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মানে উপজেলা পরিষদ মিলনায়তনে সংবর্ধনা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভীন রুহি। 

এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক অধ্যাপক সরোয়ার জাহান ভূঁইয়া দোলন, মনোহরগঞ্জ থানা অফিসার ইনচার্জ মাকসুদ আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা গোলাম সরোয়ার তুষার, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মহিবুল্লাহ,  কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি ৪ মনোহরগঞ্জ জোনাল অফিসের ডিজিএম একে আজাদ,উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম বাচ্চু, ইসলামী আন্দোলন আমীর মাওঃ জহিরুল ইসলাম, উপজেলা এনসিপির সদস্য সচিব নিলয় আহমেদ,উপজেলা যুবদল আহবায়ক রহমত উল্লাহ জিকু, উপজেলা ছাত্রদল সদস্য সচিব নুর মোহাম্মদ মেহেদি, জুলাই যোদ্ধা জানে আলম জনি, রাকিবুল ইসলাম, শহীদ মনির হোসেনের স্ত্রী নুরজাহান বেগম প্রমুখ। 

এ সময় উপস্থিত ছিলেন, যুব উন্নয়ন কর্মকর্তা শফিকুল ইসলাম পাঠান, শিক্ষা কর্মকর্তা কাজী মোহাম্দ জাহাঙ্গীর, সমাজসেবা কর্মকর্তা তাহমিনা আক্তার, সমবায় কর্মকর্তা তানভীর আহমেদ, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা রাশেদুল ইসলাম, আইসিটি কর্মকর্তা শাহজালাল, আনসার ভিডিপি কর্মকর্তা কাজী আকাশ, ইউআরসি ইন্সটাক্টর জসিম উদ্দিন, উপজেলা যুবদল সদস্য সচিব আমান উল্লাহ চৌধুরী, লৎসর মডের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল চন্দ্র দেবনাথ প্রমুখ। 

অনুষ্ঠান শেষে জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবারকে সংবর্ধনা ও এ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা ফেরদৌস আলম মজুমদার।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});