Dhakainfo24
ঢাকাশনিবার , ২৮ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

খুলনা জেলা পরিষদকে দুর্নীতি মুক্ত করা করা হবে : পাইকগাছায় গণ সংবর্ধনা অনুষ্ঠানে “বাপ্পী”

ঢাকা ইনফো২৪
মার্চ ২৮, ২০২৬ ৮:২২ অপরাহ্ণ
Link Copied!

খুলনা জেলা পরিষদের সদ্য নিয়োগ প্রাপ্ত নবনিযুক্ত জেলা প্রশাসক ও জেলা বিএনপির (ভারপ্রাপ্ত) সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী বলেছেন, খুলনা জেলা পরিষদকে দুর্নীতি মুক্ত করা করা হবে, অতীতে যারা দুর্নীতি করেছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও বলেন, কেউ কোন প্রকার দখলবাজী বা চাঁদাবাজীতে জড়ালে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া নেয়া হবে, তিনি দলের যতবড় নেতাই হোননা কেনো।
শনিবার সকালে পাইকগাছা পৌরসভা চত্বরে উপজেলা ও পৌরসভা বিএনপি, অঙ্গ সহযোগী সংগঠন এবং নাগরিকদের পক্ষ থেকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক ডাঃ আব্দুল মজিদের সভাপতিত্বে গণসংবর্ধনা অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব এসএম এমদাদুল হক।

এসময় উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জেলা সহ-সভাপতি কেএম আশরাফুল আলম নান্নু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এসএম এনামুল হক, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ, বিএনপি নেতা আবুল হোসেন, উপজেলা যুবদল আহবায়ক তোহিদুজ্জামান মুকুল, সদস্য সচিব ইমরান সরদার, পাইকগাছা কলেজ ছাত্রদলের সভাপতি রাশেদুজ্জামান।
এছাড়াও বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন, পাইকগাছা রিপোর্টার্স ইউনিটি সহ বিভিন সামাজিক ও পেশাজীবি সংগঠনের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানো হয়।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।