শুক্রবার , ৭ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

এমপি রফিক হিলালীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন

ঢাকা ইনফো২৪
আগস্ট ৭, ২০২৬ ৫:০৩ অপরাহ্ণ
Link Copied!

এমপি রফিক হিলালীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন

প্রকাশ: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ৫:০০ পিএম   (ভিজিট : ০)

আর্থিক অনুদান প্রদান

X

আর্থিক অনুদান প্রদান

নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ড. রফিকুল ইসলাম হিলালী তাঁর সংসদ সদস্য হিসেবে প্রাপ্ত সরকারি সম্মানির অর্থ থেকে চারজন অসুস্থ ইমাম-মোয়াজিনকে আর্থিক অনুদান প্রদান করেছেন।

শুক্রবার (৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে কেন্দুয়ায় তাঁর নিজ বাসভবনে আয়োজিত অনুষ্ঠানে অনুদানের অর্থ তুলে দেন তিনি। এ সময় বিভিন্ন মসজিদের অর্ধশতাধিক ইমাম-মোয়াজিন, আলেম-উলামা, ট্রাস্টের নেতৃবৃন্দ ও ওলামা দলের নেতারা উপস্থিত ছিলেন।

জানা গেছে, নির্বাচনের আগে ড. হিলালী ঘোষণা দিয়েছিলেন, সংসদ সদস্য হিসেবে প্রাপ্ত সম্মানির অর্থ ইমাম-মোয়াজিনদের কল্যাণে ব্যয় করবেন। সে লক্ষ্যে তিনি ‘ইমাম-মোয়াজিন ও এতিম কল্যাণ ট্রাস্ট’ গঠন করেন এবং নিজের সরকারি সম্মানির অর্থ ট্রাস্টে প্রদান করেন। 

ট্রাস্টের কার্যক্রমের অংশ হিসেবে প্রথম দফায় জটিল রোগে আক্রান্ত চারজন ইমাম-মোয়াজিনকে আর্থিক সহায়তা দেওয়া হয়। এর আগে ৩ শতাধিক কোরআনের হাফেজকে অনুদান প্রদান করা হয়েছে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});