শুক্রবার , ৭ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ভাঙ্গুড়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে এমপির মতবিনিময়

ঢাকা ইনফো২৪
আগস্ট ৭, ২০২৬ ৫:১২ অপরাহ্ণ
Link Copied!

ভাঙ্গুড়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে এমপির মতবিনিময়

মতবিনিময় সভা

X

মতবিনিময় সভা

পাবনার ভাঙ্গুড়া প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন পাবনা-৩ (ভাঙ্গুড়া, চাটমোহর ফরিদপুর) আসনের জামায়াত ইসলাম মনোনিত সংসদ সদস্য অধ্যাপক আলী আজগর।

এলাকার উন্নয়ন পরিকল্পনা, বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে গতকাল বৃহস্পতিবার রাতে প্রেসক্লাব কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

ভাঙ্গুড়া প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক মাহবুব উল আলম বাবলু সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি অধ্যাপক আলী আজগর বলেন, সাংবাদিকরা হলেন সমাজের দর্পণ এবং রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। এলাকার টেকসই উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম।

তিনি আরো বলেন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে এলাকার জনদুর্ভোগ, নাগরিক সমস্যা ও উন্নয়ন-সংক্রান্ত বিষয়গুলো প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনা সম্ভব। তাই জনস্বার্থে নিরপেক্ষভাবে সংবাদ পরিবেশনের জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি।

মতবিনিময়কালে সংসদ সদস্য ভাঙ্গুড়া চাটমোহর ফরিদপুর এলাকার উন্নয়ন পরিকল্পনা ও বিদ্যমান বিভিন্ন সমস্যা সমাধানে তাঁর উদ্যোগের কথা তুলে ধরেন। একই সঙ্গে ভাঙ্গুড়া প্রেসক্লাবের উন্নয়ন ও সাংবাদিকদের কল্যাণে সবসময় পাশে থাকার দৃঢ় আশ্বাস দেন তিনি।

ভাঙ্গুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ফারুক সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা মহির উদ্দিন, উপজেলা জামাতের সেক্রেটারি অধ্যাপক আবুল হাসেম, সদর ইউনিয়নের সভাপতি অধ্যাপক হালিম মাজহার নূর, জামায়াত মনোনিত পৌর মেয়র পদ প্রার্থী হাফিজ উদ্দিন বাহার, ভাঙ্গুরা ইউনিয়নের জামায়াত মনোনিত চেয়ারম্যান পদপ্রার্থী শফিকুল ইসলাম, উপজেলা যুব বিভাগের সভাপতি আব্দুস সাদিকসহ প্রমুখ। 

এছাড়া আরো উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া প্রেস ক্লাবের সহ-সভাপতি বিকাশ চন্দ্র চন্দ্র, কোষাধ্যক্ষ মজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ, যুগ্ম সম্পাদক আব্দুর রহিম, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা, প্রচার সম্পাদক মেহেদী হাসান, দপ্তর সম্পাদক, হাফিজুর রহমানসহ অন্যান্য সাংবাদিক ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});