শুক্রবার , ৭ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

মনোহরদীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ঢাকা ইনফো২৪
আগস্ট ৭, ২০২৬ ৯:৪৬ অপরাহ্ণ
Link Copied!

মনোহরদীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রকাশ: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ৯:৪১ পিএম   (ভিজিট : ০)

শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

X

শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

নরসিংদীর মনোহরদীতে সড়কের পাশের ডোবায় ডুবে তাওহীদ (৭) ও নাবিল (৬) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। 

আজ শুক্রবার (৭ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার একদুয়ারিয়া ইউনিয়নের নোয়াদিয়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত দুই শিশু সম্পর্কে ফুফাত ভাই।

নিহত নাবিল মনেহরদী উপজেলার একদুয়ারিয়া ইউনিয়নের নোয়াদিয়া গ্রামের বজলুর রহমানের ছেলে আর তাওহীদ পার্শ্ববর্তী শিবপুর উপজেলার চক্রধা ইউনিয়নের বৈলাব গ্রামের মো. মাহবুবুর রহমানের ছেলে।

পরিবারের সদস্যরা ও স্থানীয় সূত্র জানায়, বিকেলে নোয়াদিয়া এলাকায় সড়কে ঘুরতে বের হয়েছিল নাবিল ও তাওহীদ। এর একপর্যায়ে নির্জন সড়কটির একটি ডোবায় পড়ে যায় নাবিল। তাকে টেনে তুলতে গিয়ে তাওহীদও ডোবায় ডুবে যায়। কিছুক্ষণ পর একজনের লাশ ভেসে উঠলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করতে তাকে টেনে তুলার সময় দেখা যায় তার হাতে অপর আরেক শিশুর হাত ধরা। 

এসময় স্থানীয় লোকজন ওই শিশুটিকেও পানির নিচ থেকে উদ্ধার করে। পরে দুই শিশুকেই পার্শবর্তী শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা বলেন, নিহত দুই শিশুর পরিবারের সদস্যদের আবেদনের প্রেক্ষিতে তাদের লাশ বিনা ময়নাতদন্তে হস্তান্তর করা হয়েছে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});