শনিবার , ৮ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

৪র্থ আইসিসি এমার্জিং এশিয়া ব্যাংকিং অ্যাওয়ার্ড পেলো এনসিসি ব্যাংক

ঢাকা ইনফো২৪
আগস্ট ৮, ২০২৬ ৫:৫৬ অপরাহ্ণ
Link Copied!

৪র্থ আইসিসি এমার্জিং এশিয়া ব্যাংকিং অ্যাওয়ার্ড পেলো এনসিসি ব্যাংক

প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ৫:৫৩ পিএম   (ভিজিট : ০)

সংগৃহীত ছবি

X

সংগৃহীত ছবি

এনসিসি ব্যাংক ইন্ডিয়ান চেম্বার অব কমার্স (আইসিসি) কর্তৃক আয়োজিত ‘৪র্থ আইসিসি এমার্জিং এশিয়া ব্যাংকিং কনক্লেভ অ্যান্ড অ্যাওয়ার্ড ২০২৬’-এ “বেস্ট পারফরম্যান্স অন রিস্ক ম্যানেজমেন্ট’, বেস্ট ব্যাংক ইন এমএসএমই অ্যাকসেলারেশন এবং বেস্ট পারফরম্যান্স অন অ্যাসেট কোয়ালিটি’ তিনটি ক্যাটাগরিতে স্বীকৃতি অর্জন করেছে।

গত ২৬ জুলাই ২০২৬ ভারতের নয়াদিল্লির হোটেল লে মেরিডিয়েন-এ আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করা হয় বলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে।

অনুষ্ঠানে এনসিসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান ইন্ডাসইন্ড ব্যাংকের নন-এক্সিকিউটিভ চেয়ারম্যান, এইচডিবি ফিনান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের চেয়ারম্যান এবং ভারতের স্টেট ব্যাংকের (এসবিআই) সাবেক ব্যবস্থাপনা পরিচালক অরিজিৎ বসু এবং প্রাইসওয়াটারহাউসকুপার্স (পিডব্লিউসি) ইন্ডিয়ার অ্যাডভাইজরি প্র‍্যাকটিসে ফাইন্যান্সিয়াল সার্ভিসেস খাতে ইন্টেলিজেন্ট বিজনেস ট্রান্সফরমেশনের এক্সিকিউটিভ ডিরেক্টর অজিত সিং-এর কাছ থেকে সম্মাননা স্মারক গ্রহণ করেন।

পুরস্কার গ্রহণ শেষে মো. হাবিবুর রহমান বলেন, “এই আন্তর্জাতিক স্বীকৃতি আবারও প্রমাণ করে যে, এনসিসি ব্যাংক ব্যাংকিং খাতে উৎকর্ষ অর্জনে সবসময় প্রতিশ্রুতিবদ্ধ। এটা শুধু একটি পুরস্কার নয়; এটি আমাদের করপোরেট সুশাসন, পেশাদারিত্ব এবং টেকসই ব্যাংকিং কার্যক্রমের আন্তর্জাতিক স্বীকৃতি। 

আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, কার্যকর ঝুঁকি ব্যবস্থাপনাই টেকসই প্রবৃদ্ধি, আর্থিক স্থিতিশীলতা এবং গ্রাহক আস্থার মূলভিত্তি। এই অর্জন আমাদেরকে গ্রাহকসেবার মানোন্নয়ন এবং বাংলাদেশের আর্থিক খাতের সার্বিক উন্নয়নে আরও কার্যকরভাবে কাজ করতে অনুপ্রাণিত করবে।” 

উল্লেখ্য, এই পুরস্কার এশিয়ার উদীয়মান ব্যাংকগুলোর মধ্যে ঝুঁকি ব্যবস্থাপনা, সম্পদের গুণগত মান, এমএসএমই উন্নয়ন এবং টেকসই ব্যাংকিং কার্যক্রমে সাফল্য ও উদ্ভাবনী উদ্যোগের স্বীকৃতি হিসেবে প্রদান করা হয়।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});