রবিবার , ৯ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

সেই ভিনিসিয়ুসই এখন মরিনহোর ‘চোখের মণি’!

ঢাকা ইনফো২৪
আগস্ট ৯, ২০২৬ ৫:২৫ অপরাহ্ণ
Link Copied!

আর্সেনালে যাওয়ার গুঞ্জনের মাঝে রিয়াল মাদ্রিদের সঙ্গে ২০৩২ সাল পর্যন্ত দীর্ঘমেয়াদী চুক্তি নবায়ন করেছেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র। আর এই চুক্তি স্বাক্ষরের পেছনে বড় ভূমিকা ছিল রিয়ালের নতুন কোচ হোসে মরিনহোর। ‘দ্য স্পেশাল ওয়ান’ খ্যাত এই কোচ এখন ভিনির জন্য বিশেষ উদ্যোগ নিয়েছেন। ব্রাজিলিয়ান তারকার আবেগ নিয়ন্ত্রণে এনে তাকে আরও কার্যকর করাই তার মূল লক্ষ্য। সব মিলিয়ে সেই ভিনিই এখন মরিনহোর চোখের মণি।

স্প্যানিশ রেডিও ‘এল লারগুয়েরো’-র প্রতিবেদন অনুযায়ী, ভিনিসিয়ুসের অভিভাবক বা মেন্টর হিসেবে কাজ করতে প্রস্তুত মরিনহো। ভিনি কিছুটা আবেগপ্রবণ হওয়ায় নানা অনাকাঙ্ক্ষিত ঘটনায় জড়িয়ে পড়েন বলে পুরনো অভিযোগ আছে। মরিনহোও এই সমস্যাটা ধরতে পেরেছেন। তিনি মনে করেন, তার সঠিক দিকনির্দেশনা ও অভিভাবকত্ব ভিনিকে তার আবেগ নিয়ন্ত্রণে সাহায্য করবে।

দলবদলের বাজারে ভিনির ওপর নজর রেখেছিল আর্সেনাল। রিয়ালের সঙ্গে পারিশ্রমিক নিয়ে ঐক্যমতে পৌঁছতে পারছিলেন নাব্রাজিল তারকা। তাকে রিয়াল মাদ্রিদে থেকে যাওয়ার ব্যাপারে রাজি করাতে মরিনহো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ছুটির দিনগুলোতে ভিনিসিয়ুসকে বেশ কয়েকবার ফোন করে ক্লাবের ভবিষ্যৎ প্রকল্প নিয়ে আলোচনা করেছেন রিয়ালের চুক্তি নবায়নের প্রস্তাব লুফে নিতে তাকে উৎসাহিত করেছেন। শেষ পর্যন্ত রিয়ালের সঙ্গেই নতুন চুক্তি করেছেন এই ব্রাজিলিয়ান উইঙ্গার।

গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে বেনফিকার বিপক্ষে একটি ম্যাচে বর্ণবাদের শিকার হয়েছিলেন ভিনি। অভিযুক্ত বেনফিকা ফুটবলারের শাস্তিও হয়েছিল। এ ঘটনায় মরিনহো আর ভিনিসিয়ুসের মধ্যে কিছুটা মতপার্থক্য তৈরি হয়েছিল। পর্তুগিজ কোচের সমালোচনাও করেছিলেন ভিনি। তবে সেই দূরত্ব ঘুচিয়ে তাদের মধ্যকার সম্পর্ক এখন বেশ গভীর হয়ে উঠেছে। তাই রিয়ালেই নিজের ভবিষ্যৎ সুরক্ষিত করেছেন ভিনিসিয়ুস।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});