রবিবার , ৯ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

সরাসরি চুক্তিতে দুবাই ক্যাপিটালসে মোস্তাফিজ

ঢাকা ইনফো২৪
আগস্ট ৯, ২০২৬ ৯:৪৯ অপরাহ্ণ
Link Copied!

ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির (আইএল টি-টোয়েন্টি) নতুন মৌসুমেও দুবাই ক্যাপিটালসের জার্সিতে দেখা যাবে মোস্তাফিজুর রহমানকে। বাংলাদেশের বাঁহাতি পেসারকে এবার সরাসরি চুক্তিতে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

গত মৌসুমেও দুবাইয়ের হয়ে খেলেছিলেন মোস্তাফিজ। বল হাতে কার্যকর পারফরম্যান্স দিয়ে এবারও দলে নিজের জায়গা ধরে রাখলেন তিনি।

গত আসরে দুবাই ক্যাপিটালসের হয়ে ৮ ম্যাচ খেলেছেন মোস্তাফিজ। শিকার করেছেন ১৫ উইকেট। তার বোলিং ইকোনমি ছিল ৮.০৮। দলের বোলিং আক্রমণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই পারফরম্যান্সই নতুন মৌসুমে তাকে ধরে রাখার অন্যতম কারণ।

এবারের আইএল টি-টোয়েন্টির পঞ্চম আসরে অংশ নেবে ছয়টি দল। টুর্নামেন্ট শুরু হবে আগামী ২২ নভেম্বর, আর ফাইনাল হবে ২০ ডিসেম্বর।

গত আসরের শিরোপা জিতেছিল ডেজার্ট ভাইপার্স। ফাইনালে মুম্বাই ইন্ডিয়ান্স এমিরেটসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় তারা। এবারও শিরোপার লড়াইয়ে নামার আগে দলগুলো নিজেদের স্কোয়াড গোছাতে শুরু করেছে।

এরই মধ্যে মোস্তাফিজকে নিয়ে সমর্থকদের সঙ্গে মজার এক কুইজের আয়োজন করে দুবাই ক্যাপিটালস। সামাজিক যোগাযোগমাধ্যমে তার বোলিং অ্যাকশনের আদলে তৈরি একটি অবয়বের ছবি প্রকাশ করে খেলোয়াড়টির নাম অনুমান করতে বলা হয়।

ক্যাপশনে লেখা হয়, ‘দক্ষিণ এশিয়ার এক বাঁহাতি বোলার, যিনি ব্যাটারদের মনে ভয় ধরিয়ে দেন।’

ক্যাপিটালসের সেই পোস্টের উত্তর দিতে অবশ্য বেশি সময় নেননি ভক্তরা। কমেন্ট বক্সে অধিকাংশ সমর্থকই দ্রুত চিনে ফেলেন মোস্তাফিজকে। বাংলাদেশের পতাকার ইমোজি দিয়েও অনেকেই নিজেদের প্রিয় পেসারের প্রতি সমর্থন জানান।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});