সোমবার , ১০ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

কেন ইতালির দায়িত্ব নেননি গার্দিওলা?

ঢাকা ইনফো২৪
আগস্ট ১০, ২০২৬ ১১:৪০ পূর্বাহ্ণ
Link Copied!

গুঞ্জনটা তখন বেশ জোরালোই ছিল। গত মৌসুমে ম্যানচেস্টার সিটিকে বিদায় বলা পেপ গার্দিওলাই নিচ্ছেন ডুবতে থাকা ইতালির দায়িত্ব, এমনটাই ভাবা হচ্ছিল। তবে শেষ পর্যন্ত তা হয়নি। কিন্তু কেন ইতালির দায়িত্ব নিতে চাননি পেপ? ইতালির সাবেক টেকনিক্যাল ডিরেক্টর পাওলো মালদিনি জানালেন পেছনের সেই খবরটাই।

ইতালিয়ান সংবাদমাধ্যম ‘কোরিয়েরে দেলা সেরা’-কে দেওয়া এক সাক্ষাৎকারে গার্দিওলার সঙ্গে হওয়া বৈঠকের গল্পটা শুনিয়েছেন মালদিনি। স্পেনের বার্সেলোনায় উড়ে গিয়ে পেপের সঙ্গে দেখা করেছিলেন মালদিনি ও লিওনার্দো। তাদের মূল লক্ষ্য ছিল গার্দিওলাকে ইতালি জাতীয় ফুটবল দলের কোচের দায়িত্ব নিতে রাজি করানো।

যদিও শেষ পর্যন্ত তাদের সেই চেষ্টা সফল হয়নি। পরে ইতালিয়ান ফুটবল ফেডারেশনের সঙ্গে নীতিগত দ্বিমতের কারণে পদত্যাগ করেন মালদিনি ও লিওনার্দোও।

গার্দিওলা নাকি বার্ষিক দুই কোটি ইউরো পারিশ্রমিক দাবি করেছিলেন। এই তথ্য সরাসরি উড়িয়ে দিয়েছেন মালদিনি। মালদিনি বলছেন, গার্দিওলা নিজেই তাদের বলেছিলেন, ইতালির সর্বশেষ কোচ যা পারিশ্রমিক পেতেন, তার চেয়ে ১ ইউরো কম দিলেও তিনি কাজ করতে রাজি।

তাহলে কেন শেষ পর্যন্ত রাজি হলেন না পেপ? মালদিনি জানান, মূল কারণ ছিল মানসিক ক্লান্তি। ইংলিশ প্রিমিয়ার লিগে টানা ১০ বছর কাজ করার পর গার্দিওলার কিছুটা বিশ্রামের প্রয়োজন ছিল। তাও তাদের আলোচনা থেমে থাকেনি।

অনূর্ধ্ব-১৭ পর্যায় থেকে শুরু করে মূল দল, সব স্তরের ফুটবল নিয়ে বিশ্লেষণ করেছেন তারা। গার্দিওলা নাকি কাগজের পাতায় দলের সম্ভাব্য ফরমেশন আঁকতেও শুরু করে দিয়েছিলেন! তবে চুক্তি চূড়ান্ত হওয়ার খুব কাছাকাছি পৌঁছেও শেষ পর্যন্ত অনেক ভেবেচিন্তে ‘না’ বলে দেন এই স্প্যানিশ কোচ।

মালদিনি জানান, ইতালির ফুটবলে তারা ইয়োহান ক্রুইফের পথে হাঁটতে চেয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তা আর বাস্তবায়িত হয়নি।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});