মঙ্গলবার , ১১ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

বাছাই পর্বে নেমে গেল ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশের বিশ্বকাপ ‘নিশ্চিত’

ঢাকা ইনফো২৪
আগস্ট ১১, ২০২৬ ৪:২৩ অপরাহ্ণ
Link Copied!

একই ম্যাচে দুই দলের দুই রকম খবর। আয়ারল্যান্ডের বিপক্ষে আফগানিস্তানের জয়ে সরাসরি ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে জায়গা নিশ্চিত হয়েছে তাদের, আর সেই ফলেই বাংলাদেশের বিশ্বকাপ টিকিটও কার্যত পাকা হয়ে গেল। অপর দিকে আরও একবার বাছাইপর্বের নেমে যেতে হলো দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে।

আয়ারল্যান্ডকে তৃতীয় ওয়ানডেতে ৩ উইকেটে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে আফগানিস্তান। এই জয়ের পর র‌্যাঙ্কিংয়ের হিসাবে তারা সরাসরি বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে।

দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে আয়োজক হিসেবে সরাসরি বিশ্বকাপে খেলবে। তাদের বাইরে র‌্যাঙ্কিংয়ের সেরা আট দল সরাসরি মূল পর্বে জায়গা পাবে। দক্ষিণ আফ্রিকা এই তালিকার মধ্যে থাকায় র‌্যাঙ্কিংয়ের নবম দলও সরাসরি বিশ্বকাপের টিকিট পাচ্ছে। সেই সুবিধাই কাজে লেগেছে বাংলাদেশের।

বাংলাদেশের সঙ্গে সরাসরি বিশ্বকাপে জায়গা করে নেওয়া দলগুলো হলো অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইংল্যান্ড ও আফগানিস্তান।

বিশ্বকাপে সরাসরি জায়গা পাওয়ার ক্ষেত্রে ২০২৭ সালের ৩১ মার্চে ওয়ানডে র‌্যাঙ্কিং বিবেচনায় ধরা হবে। সেই বিবেচনায় বাংলাদেশের সেরা নয়ে থাকা নিশ্চিত, অপর দিকে ওয়েস্ট ইন্ডিজের সেরা নয়ে ঢুকতে না পারাও নিশ্চিত হলো।

আগামী ৩১ মার্চের আগে অবশ্য ভারতের বিপক্ষে দুটি ওয়ানডে খেলবেন ক্যারিবিয়ানরা। তবে সেই দুই ম্যাচে জিতলেও বাংলাদেশ ও আফগানিস্তানকে টপকে সেরা নয়ে আসার সুযোগ নেই ওয়েস্ট ইন্ডিজের। অর্থাৎ আবারও বিশ্বকাপের বাছাই পর্ব খেলতে হবে দলটিকে। ২০২৩ বিশ্বকাপেও সরাসরি জায়গা করে নিতে পারেনি ক্যারিবীয়রা এবং বাছাইপর্বে ব্যর্থ হয়ে মূল টুর্নামেন্ট থেকেও ছিটকে যেতে হয়েছিল।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});