বুধবার , ১২ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

টপ এন্ড টি-টোয়েন্টিতে বাংলাদেশ দলে জাতীয় দলের ৭ ক্রিকেটার

ঢাকা ইনফো২৪
আগস্ট ১২, ২০২৬ ২:৩৪ পূর্বাহ্ণ
Link Copied!

অস্ট্রেলিয়ার ডারউইনে অনুষ্ঠেয় টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের পঞ্চম আসরে অংশ নিতে ১৫ সদস্যের বাংলাদেশ এইচপি দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবারের দলে আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা রয়েছে সাতজনের। উইকেটরক্ষক-ব্যাটার ইরফান শুক্কুরকে দেওয়া হয়েছে নেতৃত্ব।

আগামী ২১ থেকে ৩০ আগস্ট ডারউইনে নয় দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটি। বাংলাদেশের এইচপি দলে আন্তর্জাতিক ক্রিকেট খেলা সাতজন হলেন—সাব্বির রহমান, রাকিবুল হাসান, আবদুল গাফফার সাকলাইন, রিপন মন্ডল, আবু হায়দার রনি, মৃত্যুঞ্জয় চৌধুরী ও শামীম হোসেন পাটোয়ারি।

এইচপি দল ছাড়া টুর্নামেন্টে অংশ নেবে অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরি, অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমি, নিউজিল্যান্ড ‘এ’, নেপাল জাতীয় দল, হায়দরাবাদ কিংসমেন একাডেমি, ক্রিকেট ভিক্টোরিয়া একাদশ, হোবার্ট হারিকেন্স একাডেমি ও নর্দার্ন টেরিটরি স্ট্রাইক।

আগামী ১৪ আগস্ট অস্ট্রেলিয়ার উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ এইচপি দল। টুর্নামেন্টের প্রথম ম্যাচে ২২ আগস্ট নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। পরদিন ২৩ আগস্ট হোবার্ট হারিকেন্স একাডেমির বিপক্ষে খেলবে তারা। এরপর ২৪ আগস্ট ক্রিকেট ভিক্টোরিয়া একাদশ, ২৫ আগস্ট অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমি, ২৭ আগস্ট নিউজিল্যান্ড ‘এ’ এবং ২৮ আগস্ট নর্দার্ন টেরিটরি স্ট্রাইকের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

প্রাথমিক পর্বে প্রতিটি দল ছয়টি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। এরপর পয়েন্ট ও পারফরম্যান্সের ভিত্তিতে অনুষ্ঠিত হবে সেমিফাইনাল ও ফাইনাল।

টপ এন্ড টি-টোয়েন্টিতে এটি বাংলাদেশের তৃতীয় অংশগ্রহণ। ২০২৪ সালে প্রথমবারের মতো এই টুর্নামেন্টে খেলেছিল বাংলাদেশ। অভিষেক আসরেই ফাইনালে উঠেছিল তারা, যদিও শেষ পর্যন্ত শিরোপা নিয়ে ফিরতে পারেনি। গত আসরেও টুর্নামেন্টে অংশ নিয়েছিল বাংলাদেশের প্রতিনিধিত্বকারী এইচপি দল।

এবারের স্কোয়াডে অভিজ্ঞতা ও তারুণ্যের মিশ্রণ রেখেছে বিসিবি। আন্তর্জাতিক ক্রিকেটে খেলার অভিজ্ঞতাসম্পন্ন ক্রিকেটারদের পাশাপাশি রয়েছেন ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে নজর কাড়া একাধিক তরুণ।

বাংলাদেশ এইচপি দল:

ইরফান শুক্কুর (অধিনায়ক), হাবিবুর রহমান সোহান, জিশান আলম, এস এম মেহেরব হাসান, সামিউন বশির রাতুল, সাব্বির রহমান, রোহানাত দৌল্লা বর্ষণ, রাকিবুল হাসান, আরিফুল ইসলাম, আবদুল গাফফার সাকলাইন, রিপন মন্ডল, মো. রুবেল, আবু হায়দার রনি, শামীম হোসেন পাটোয়ারি ও মৃত্যুঞ্জয় চৌধুরী।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});