Dhakainfo24
ঢাকারবিবার , ২৯ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

জর্ডানকে হারিয়ে আত্মবিশ্বাস বাড়িয়ে নিলেন আফঈদারা

ঢাকা ইনফো২৪
মার্চ ২৯, ২০২৬ ৯:২৯ পূর্বাহ্ণ
Link Copied!

জর্ডানকে হারিয়ে আত্মবিশ্বাস বাড়িয়ে নিলেন আফঈদারা

স্পোর্টস ডেস্ক:


  • আপডেট সময়
    রবিবার, ২৯ মার্চ, ২০২৬


এএফসি নারী অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ শুরুর আগে বাংলাদেশ খেললো দুটি প্রস্তুতি ম্যাচ। থাইল্যান্ডে প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ১-১ গোলে ড্র করলেও দ্বিতীয় ম্যাচে জর্ডানকে হারিয়েছে ২-০ ব্যবধানে। গোল করেছেন মামুনি চাকমা ও সুরভী আকন্দ প্রীতি।
আগামী ১ এপ্রিল থাইল্যান্ডে শুরু হবে অনূর্ধ্ব-২০ বয়সের মেয়েদের এই এশিয়ান কাপ। বাংলাদেশের গ্রুপে আছে স্বাগতিক থাইল্যান্ড, চীন ও ভিয়েতনাম।
টুর্নামেন্ট শুরুর তিন দিন আগে জর্ডানের বিপক্ষে এই জয়টি বাংলাদেশের মেয়েদের আত্মবিশ্বাস বাড়াবে।
টুর্নামেন্টের উদ্বোধনী দিনই বাংলাদেশ মাঠে নামবে স্বাগতিক থাইল্যান্ডের মেয়েদের বিরুদ্ধে। ৪ এপ্রিল দ্বিতীয় ম্যাচে চীনের মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা। আফঈদাদের শেষ ম্যাচ ৭ এপ্রিল ভিয়েতনামের বিপক্ষে।
এই আসর থেকেও ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে খেলার সুযোগ থাকছে দেশগুলোর। আগামী ৫ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া সেই আসরে এশিয়ান কাপ থেকে যাবে ৪টি দল। অর্থাৎ সেমিফাইনাল নিশ্চিত করতে পারলেই অনন্য এই সুযোগ আসবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।