শুক্রবার , ২১ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

অস্ট্রেলিয়ায় পাঁচ দিন ভালো ক্রিকেট খেলাই বাংলাদেশের লক্ষ্য

ঢাকা ইনফো২৪
আগস্ট ২১, ২০২৬ ১:৩৮ অপরাহ্ণ
Link Copied!

ডারউইনে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ। প্রথম টেস্টের দাপুটে জয় আত্মবিশ্বাস বাড়ালেও সেটিকে পেছনে রেখে ম্যাকাইয়ে নতুন করে শুরুর লক্ষ্য টাইগারদের। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর বললেন, ফল নয়—পুরো পাঁচ দিন পরিকল্পনা অনুযায়ী ধারাবাহিকভাবে ভালো ক্রিকেট খেলার দিকেই মনযোগ দিচ্ছে তার দল।

অস্ট্রেলিয়া প্রথম টেস্টের ধাক্কা সামলে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে, এমনটা ধরে নিয়েই সতর্ক বাংলাদেশ। তবে প্রতিপক্ষ কী করতে পারে, তা নিয়ে অতিরিক্ত ভাবতে চান না শান্ত। তার কাছে গুরুত্বপূর্ণ প্রতিটি সেশন নিজেদের নিয়ন্ত্রণে রাখা।

‘এত দূরে চিন্তা করতে চাই না। আমরা প্রথম থেকে যে কথাটা বলে এসেছি, ভালো ক্রিকেট খেলতে চাই। এখানেও পাঁচ দিন ভালো ক্রিকেট খেলতে চাই। জরুরি হচ্ছে একেক দিন, একেক সেশন কত ভালো ক্রিকেট খেলছি। প্রসেসটা ঠিক থাকলে, সেশন বাই সেশন ভালো খেলতে পারলে ফলও সেভাবেই আসবে’ -বলেন বাংলাদেশ অধিনায়ক।

ডারউইনের জয় যে দলের আত্মবিশ্বাস বাড়িয়েছে। তবে সেই আত্মবিশ্বাসকে মাঠের পারফরম্যান্সে রূপ দেওয়াকেই বড় করে দেখছেন তিনি। দুই দিনের অনুশীলনে ক্রিকেটাররা আগের ম্যাচের সাফল্য থেকে দ্রুত বেরিয়ে এসে দ্বিতীয় টেস্টের জন্য মানিয়ে নিয়েছেন বলে জানান তিনি।

বাংলাদেশের টেস্ট অধিনায়ক বলেন, ‘এরকম জয় তো অবশ্যই আত্মবিশ্বাস দেবে। পেশাদার ক্রিকেটার হিসেবে সেখান থেকে ফেরত আসা খুব জরুরি। দুই দিনের অনুশীলনে সেখান থেকে ভালোভাবেই প্লেয়াররা ফিরে এসেছে। ভালোভাবেই মানিয়ে নিয়েছে।’

প্রথম টেস্টে অসাধারণ পারফরম্যান্সের পর উন্নতির আরও জায়গা দেখছেন শান্ত। বিশেষ করে ফিল্ডিংয়ে ভুল কমানোর পাশাপাশি ছোট ছোট জায়গায় আরও উন্নতি করতে চায় বাংলাদেশ। শান্ত বলেন, ‘উন্নতির জায়গা সবসময়ই আছে। আমার মনে হয়, ওই ম্যাচে আমরা খুব ভালো ক্রিকেট খেলেছি। ক্যাচ মিস কেউই ইচ্ছা করে করে না, এটা পার্ট অব গেইম। তবে যত কম হয় ততই ভালো হয়। অবশ্যই ছোট ছোট উন্নতির জায়গা আছে, এগুলো নিয়ে আমরা আলাপ করেছি। আশা করি আমরা আরও একটা ভালো ম্যাচ খেলতে পারব।’

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});