বুধবার , ২৬ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

দিন দিন জনপ্রিয় হচ্ছে ‘টাইনি ট্যুরিজম’

ঢাকা ইনফো২৪
আগস্ট ২৬, ২০২৬ ৮:১৩ অপরাহ্ণ
Link Copied!

ভ্রমণ মানেই কি ঘড়ি ধরে একে একে সবকটি পর্যটনকেন্দ্র ঘুরে ফেলার তাড়াহুড়ো? হাতে গোনা কয়েক দিনের ছুটিতে বিখ্যাত সব স্পট ‘টিক চিহ্ন’ দিয়ে দেখার প্রথা বদলে দিচ্ছে আজকের তরুণ প্রজন্ম। তারা চেনা পথে হাঁটার বদলে ঝুঁকছে এক নতুন অভিজ্ঞতার দিকে, যার নাম ‘টাইনি ট্যুরিজম’ (Tiny Tourism)। আজকের পর্যটকেরা ছুটির দিনে কেবল বিখ্যাত স্থানগুলো দেখে বা বিলাসবহুল ক্যাফেতে ছবি তোলার মধ্যেই তারা সীমাবদ্ধ থাকতে রাজি নয়। শহরের অপ্রকাশিত গলি, ইতিহাস-ঘন পুরোনো চত্বর কিংবা অনাবিষ্কৃত স্থানগুলোকে আবিষ্কার করাই এখন আসল আকর্ষণ।

‘টাইনি ট্যুরিজম’ আসলে কী?

সহজ কথায়, টাইনি ট্যুরিজম হলো তাড়াহুড়ো এড়িয়ে কোনো একটি নির্দিষ্ট অঞ্চলকে গভীরভাবে জানার প্রচেষ্টা। প্রথাগত ‘স্লো ট্রাভেল’ (Slow Travel) ধারণারই এক আধুনিক ও সুনির্দিষ্ট রূপ এটি।

স্থানীয় জীবনের সঙ্গে সংযোগ: ঝাঁ-চকচকে রেস্তোরাঁর বদলে মোড়ের চায়ের দোকানে আড্ডা দেওয়া এবং স্থানীয় অধিবাসীদের সাথে গল্পে মেতে ওঠা।

স্থানীয় অর্থনীতির প্রসার: চেইন শপ ছেড়ে পাড়ার লোকাল বাজার থেকে কেনাকাটা করা।

অনাবিষ্কৃত স্থানের খোঁজ: কোনো বিখ্যাত স্থান মিস করার আফসোস না রেখে অঞ্চলের আসল ইতিহাস ও ঐতিহ্য উদযাপন করা।

টাইনি ট্যুরিজমের মূল লক্ষ্য

গন্তব্যের শুধু বহির্ভাগ দেখা নয়, বরং তার গভীরে প্রবেশ করাই এই ধারার আসল উদ্দেশ্য। প্রতিটি শহরের একটি নিজস্ব গল্প থাকে, যা কেবল গাইডবুক পড়ে জানা সম্ভব নয়। ভিড় ঠেলে লাইন দিয়ে শুধু দর্শনীয় স্থানে যাওয়ার চেয়ে একটি স্থানের সমাজব্যবস্থা, ইতিহাস, ঐতিহ্য ও খাবারের সংস্কৃতিকে কাছ থেকে অনুভব করাই এই যাত্রার মূল দর্শন।

নিজের জন্য কীভাবে সাজাবেন এমন ট্রিপ?

অ্যালগরিদম এড়িয়ে চলুন: সোশ্যাল মিডিয়ার ‘ভাইরাল’ রিল বা ট্রেন্ডিং ভিডিও দেখে ট্রিপ প্ল্যান করা বন্ধ করুন।

অধিবাসীদের সাহায্য নিন: গন্তব্যে পৌঁছে স্থানীয়দের সঙ্গে কথা বলুন; তাঁদের পরামর্শেই লুকিয়ে থাকে প্রকৃত সুন্দর জায়গার সন্ধান।

গণপরিবহণ ব্যবহার করুন: নিজস্ব বা ভাড়া গাড়ির বদলে স্থানীয় বাস, ট্রেন কিংবা টুকটুকে যাতায়াত করুন। এতে চারপাশ চেনা সহজ হয়।

উন্মুক্ত সময় রাখুন: ভ্রমণসূচি খুব আঁটসাঁট করবেন না, কিছুটা সময় উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ানোর জন্য বরাদ্দ রাখুন।

ভ্রমণের আসল আনন্দ নির্দিষ্ট কিছু দর্শনীয় স্থান কভার করার মধ্যে নয়, বরং কোনো এক অচেনা শহরের নিজস্ব স্পন্দনের সঙ্গে মিশে যাওয়ার মধ্যে। তরুণ প্রজন্মের এই নতুন মানসিকতা স্পষ্ট বুঝিয়ে দিচ্ছে, ভ্রমণ এখন আর স্রেফ বেড়ানো নয়, নিজেকে সমৃদ্ধ করার এক গভীর মাধ্যম।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});