Dhakainfo24
ঢাকারবিবার , ২৯ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

মোরেলগঞ্জে সূর্যমুখী চাষে বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি

ঢাকা ইনফো২৪
মার্চ ২৯, ২০২৬ ৩:২১ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাটের মোরেলগঞ্জে মাঠের পর মাঠ জুড়ে সূর্যের হাসি উঁকি দিচ্ছে কৃষকের মাঠে। সূর্যমুখী চাষে বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি। এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় স্বল্প সময় পতিত থাকা জমিতে অধিক লাভবানের মুখ দেখছেন সাধারণ কৃষকরা। ১৩৫ হেক্টর জমিতে সূর্যমুখীর বাম্পার ফলনে মাঠগুলো সেজেছে অপরূপ সাজে। এ যেন এক মনোরম দৃশ্য। প্রতিনিয়ত এ সৌন্দর্য দেখতে দূর-দূরান্তের গ্রাম থেকে আসছেন শত শত মানুষ।

সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার পানগুছি নদীর তীরবর্তী কাঁঠালতলা গ্রাম। এ গ্রামের নদীর চরে ফসলি মাঠে সূর্যমুখী চাষে বাম্পার ফলনে অধিক লাভের স্বপ্ন বুনছেন অর্ধশতাধিক কৃষক পরিবার। দেশি আমন ধান কাটার পরে এক সময় যে জমি পতিত অবস্থায় পড়ে থাকত, সেখানে এ বছর কৃষক চাষাবাদ করেছেন সূর্যমুখীর। আর মাত্র ১ মাস পরে ফল কেটে ঘরে তুলবেন চাষিরা। কৃষক মনির মোল্লা জানান, এ বছর তাঁর সাড়ে ৪ শতক জমিতে সূর্যমুখী চাষ করেছেন ৪ মাস পূর্বে। কৃষি অফিস থেকে বিনামূল্যে বীজ ও সার পেয়েছেন তিনি। তার পরেও সার, কীটনাশক, চাষাবাদ মজুরি সহ এ জমিতে ৩ হাজার টাকা ব্যয় করে ঘরে তুলতে পারবেন প্রায় ৩ মন বীজ, যার বাজার মূল্য রয়েছে ১২ হাজার ৬শ’ টাকা।

প্রতি লিটার এ সূর্যমুখী তেলের বাজার দর রয়েছে ৩শ’ টাকারও বেশি। আর মাত্র ১ মাস পরে তিনি সূর্যমুখী ফুল কেটে ঘরে তুলতে পারবেন। ভালো ফলনে বেজায় খুশি এ কৃষক। তিনি বলেন, এরকম যদি প্রতি বছর ফলন হয়, তাহলে প্রতি বছরই সূর্যমুখী চাষাবাদে ঝুঁকবেন কৃষক। এরকম সূর্যমুখী চাষ করেছেন রহমান হাওলাদার ৬০ শতক জমিতে, সগির ঘরামি ৬৬ শতক জমিতে, আলতাব শেখ ২ বিঘা জমিতে, খালেক শেখ ১ বিঘা জমিতে, জাকির ঘরামী ১০ শতক জমিতে, চান মাঝি ১ বিঘা জমিতে, মহারাজ খা ১০ শতক জমিতে। সূর্যমুখী চাষ করে অধিক লাভবান হওয়ার স্বপ্ন বুনছেন কাঁঠালতলা গ্রামের এ কৃষকরা। কৃষক বলছেন, বাজারের নানাবিধ ভেজাল সয়াবিন তেল পরিহার করে নিজেদের উৎপাদিত সূর্যমুখী তেল থেকে পরিবারের চাহিদা মিটিয়েও বাজারজাত করতে পারবেন সূর্যমুখী এ ভোজ্য তেল।

এদিকে কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ উপজেলায় এ বছরে ১৩৫ হেক্টর জমিতে সূর্যমুখী চাষাবাদ করেছেন কৃষক। এর মধ্যে মোরেলগঞ্জ সদর ও পৌরসভায় ১০০ বিঘা, বলইবুনিয়া ইউনিয়নে ৭৫ বিঘা, খাউলিয়া ৬০ বিঘা, পুটিখালী ৫০ বিঘা, নিশানবাড়িয়ায় ৩০ বিঘা, পঞ্চকরণ ২৫ বিঘা, হোগলাবুনিয়া ২৫ বিঘা, দৈবজ্ঞহাটি ১৫ বিঘা, বারইখালী ১০ বিঘা ও চিংড়াখালী ১২ বিঘা জমিতে এ ফুলের চাষ হয়েছে।



সালাউদ্দিন/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।