শুক্রবার , ১১ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

চাঁদপুরে বেড়েছে ডেঙ্গু,  নতুন ১৭ রোগী শনাক্ত


সেপ্টেম্বর ১১, ২০২৬ ১০:০৯ পূর্বাহ্ণ
Link Copied!

চাঁদপুরে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ১৭ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সরকারি হাসপাতালে ৯ জন এবং বেসরকারি হাসপাতালে ৮ জন চিকিৎসা নিয়েছেন। এ নিয়ে চলতি বছরে জেলায় মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৪৭ জন।

চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ের ১০ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বিকেলে ডেঙ্গু পরিস্থিতির দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সরকারি হাসপাতালে নতুন আক্রান্ত ৯ জনের মধ্যে চাঁদপুর সদর উপজেলায় ২ জন, ফরিদগঞ্জে ১ জন, হাজিগঞ্জে ২ জন, মতলব দক্ষিণে ২ জন এবং মতলব উত্তরে ২ জন রয়েছেন। একই সময়ে বেসরকারি হাসপাতালে নতুন আক্রান্ত হয়েছেন ৮ জন। এর মধ্যে চাঁদপুর সদরে ৭ জন ও শাহরাস্তিতে ১ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত সরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৭৩৩ জন এবং বেসরকারি হাসপাতালে আক্রান্ত হয়েছেন ১১৪ জন। সব মিলিয়ে জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৮৪৭ জন।

এ সময়ের মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৯৩ জন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ৫৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এ পর্যন্ত ডেঙ্গুতে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

উপজেলাভিত্তিক হিসাবে আক্রান্তের সংখ্যায় সবচেয়ে এগিয়ে রয়েছে চাঁদপুর সদর। এ উপজেলায় মোট আক্রান্ত হয়েছেন ২৫৬ জন। এরপর কচুয়ায় ১৪২ জন এবং ফরিদগঞ্জে ১১৮ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন।

চিকিৎসকরা বলছেন, বর্ষা মৌসুমে এডিস মশার প্রজনন বেড়ে যাওয়ায় ডেঙ্গুর ঝুঁকিও বাড়ে। তাই জ্বর, মাথাব্যথা, শরীর ব্যথা কিংবা ডেঙ্গুর অন্যান্য উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। বিশেষ করে শিশু ও বয়স্কদের ক্ষেত্রে বাড়তি সতর্কতা প্রয়োজন।

চাঁদপুর ২৫০ শষ্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এ কে এম মাহবুবুর রহমান জানান, জুলাই মাস থেকে চাঁদপুরে ডেঙ্গুর রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। প্রতিবছরেই এই সময়টাতে ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি পায়। তাই ডেঙ্গু রোগের চিকিৎসা দিতে ঔষধ, স্যালাইন, ডেঙ্গুর কিট ও সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানান এই কর্মকর্তা। এছাড়াও জনগণকে ডেঙ্গু প্রতিরোধে চিকিৎসা ব্যবস্থার পাশাপাশি বাড়িঘর ও আশপাশের জমে থাকা পানি পরিষ্কার রাখা, এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা এবং জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে বলে জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});