শুক্রবার , ১১ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

নতুন ঘরে বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে প্রাণ গেল যুবকের


সেপ্টেম্বর ১১, ২০২৬ ১০:২৪ পূর্বাহ্ণ
Link Copied!

নেত্রকোণার দুর্গাপুরে নতুন ঘরে বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তমাল রুরাম (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের পশ্চিম বিজয়পুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত তমাল পশ্চিম বিজয়পুর গ্রামের ক্যামেল চাম্বুগংয়ের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার নতুন ঘরে বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য পাহাড়ের ওপরে থাকা বাবার ঘর থেকে বৈদ্যুতিক তারের মাধ্যমে সংযোগ আনছিলেন তমাল। এ সময় কাজ করতে গিয়ে তিনি অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, নিহতের স্বজনরা হাসপাতাল থেকে মরদেহ বাড়ি নিয়ে গেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});