রেজিস্ট্রেশন সনদ, হেলমেট ও চালকের ড্রাইভিং লাইসেন্স ছাড়া মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযানে জ্বালানি তেল সরবরাহ না করার জন্য যৌথভাবে সিদ্ধান্ত গ্রহণ করেছে জেলা প্রশাসন ও জেলা পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
রোববার দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সদস্যদের নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বর্তমান জ্বালানি তেলের সমস্যা ও করণীয় নিয়ে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আল মামুন মিয়া, পুলিশ সুপার মিনা মাহমুদা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাইমেনা শারমীন, জেলা পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশনের উপদেষ্টা রওনকুল ইসলাম চৌধুরী টিপু, সভাপতি জিয়াউল হক আলামিন চৌধুরী রানা, সাধারণ সম্পাদক আবুল খায়ের গোলাম মওলা, সদস্য রাফি চৌধুরী, মেহেদী হাসানসহ প্রমূখ। সভায় রেজিস্ট্রেশন সনদ, হেলমেট ও চালকের ড্রাইভিং লাইসেন্স না থাকলে মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযানে জ্বালানি তেল সরবরাহ করা হবে না মর্মে জেলা প্রশাসন ও জেলা পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন পক্ষ থেকে যৌথভাবে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে ।
কুশল/সাএ
