Dhakainfo24
ঢাকারবিবার , ২৯ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

বরগুনায় পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ

ঢাকা ইনফো২৪
মার্চ ২৯, ২০২৬ ৫:৩১ অপরাহ্ণ
Link Copied!

বরগুনার জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) অনিমেষ বিশ্বাস স্বাক্ষরিত এক চিঠিতে বরগুনার সকল পেট্রোল পাম্পের বিপরীতে একজন করে সরকারি কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। চলমান বৈশ্বিক প্রেক্ষাপটে জ্বালানি ব্যবস্থাপনা কার্যক্রম তদারকি ও সমন্বয়ের লক্ষ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ২০১৬ সালের ২৭ মার্চের সিদ্ধান্ত অনুসারে গত ২৯ মার্চ এই নিয়োগ দেওয়া হয়।

নিয়োগপ্রাপ্ত কর্মকর্তারা ডিপো থেকে বরগুনার তেলের পাম্পগুলোতে ঠিক কী পরিমাণ জ্বালানি তেল আনা হচ্ছে এবং সেই তেল শেষপর্যন্ত নির্ধারিত ফিলিং স্টেশনে পৌঁছাচ্ছে কি না, তা তদারকি করবেন। সরকারের পক্ষ থেকে আশঙ্কা করা হচ্ছে, জ্বালানি তেল ফিলিং স্টেশনে না গিয়ে অন্য কোথাও সরিয়ে ফেলা হচ্ছে।

ট্যাগ অফিসাররা ফিলিং স্টেশনগুলোর জ্বালানি তেলের মজুদ যাচাই করা, বিক্রয় কার্যক্রমে কোনো ধরনের কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে কি না তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা এবং অবৈধভাবে তেল সরবরাহ করা হচ্ছে কি না সে বিষয়ে প্রশাসনকে নিয়মিত অবহিত করবেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখা এবং যেকোনো ধরনের অনিয়ম প্রতিরোধে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ট্যাগ অফিসারদের নিয়মিত ও কঠোর তদারকির মাধ্যমে গ্রাহক পর্যায়ে স্বাভাবিক জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হবে।

নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে মেসার্স এস অ্যান্ড বি ফিলিং স্টেশন, বরগুনা সদরের দায়িত্বে রয়েছেন উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ এমাদুল হক। সৈকত ফিলিং স্টেশন, আমতলীর দায়িত্বে রয়েছেন উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আজাদুর রহমান। রহমান পেট্রোলিয়াম ফিলিং স্টেশন, আমড়াগাছিয়া, ঘটখালী, আমতলীর দায়িত্বে আছেন বিএডিসি’র উপসহকারী প্রকৌশলী মুহাইমিনুর ইসলাম। মেসার্স কেএস ফিলিং, গৌশন শাখারিয়া, আঠারগাছিয়া, আমতলীর দায়িত্বে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী সোহাগ মিয়া। তুরাগ অয়েল অ্যান্ড গ্যাস সার্ভিস লিমিটেড, কিরণপুর, পাথরঘাটার দায়িত্বে রয়েছেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. মেহেদী হাসান। পাথরঘাটা ফিলিং স্টেশন, পাথরঘাটার দায়িত্বে রয়েছেন উপজেলা মাধ্যমিক অফিসের সুপারভাইজার মো. মুনিরুর ইসলাম।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।