শনিবার , ১২ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

দুই দিনেও খোঁজ মেলেনি প্রাইভেট পড়তে যাওয়া কিশোর ওমরের


সেপ্টেম্বর ১২, ২০২৬ ১১:২৩ পূর্বাহ্ণ
Link Copied!

ভোলার দৌলতখান উপজেলায় প্রাইভেট পড়তে বাসা থেকে বের হওয়ার পর মো. ওমর (১৪) নামে এক মাদরাসাছাত্র নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে বাসা থেকে বের হয়েছিল ওমর। আজ শনিবারও সকাল সাড়ে ১১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

খোঁজ নিয়ে জানা যায়, নিখোঁজ ওমর দৌলতখান উপজেলার মধ্য জয়নগর এলাকার বাসিন্দা ফরহাদ হোসেনের ছেলে। সে খায়ের হাট রাস্তার মাথায় অবস্থিত তামীরুল উম্মাহ মাদরাসার দশম শ্রেণির ছাত্র।

পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে প্রাইভেট পড়ার জন্য বাসা থেকে বের হয় ওমর। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সে বাড়িতে ফিরে আসেনি। পরিবারের সদস্যরা আত্মীয়স্বজন ও সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাননি।

ওমরের নিখোঁজের ঘটনায় পরিবারের সদস্য ও স্বজনদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে। তার সন্ধান পেতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সবার সহযোগিতা চেয়েছে পরিবার।

আজ শনিবার সকালে দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফখরুল ইসলাম জানান, ওমর নিখোঁজের ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তাকে খুঁজে বের করতে পুলিশ বিষয়টি দেখছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});