শনিবার , ১২ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

সারের বাজার ও মজুত পরিস্থিতি তদারকিতে কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তা


সেপ্টেম্বর ১২, ২০২৬ ৯:২৪ অপরাহ্ণ
Link Copied!

পাবনার ফরিদপুর উপজেলায় সারের মজুত, সরবরাহ ও বাজারজাতকরণ পরিস্থিতি সরেজমিনে তদারকি করেছেন কৃষি মন্ত্রণালয়ের সম্প্রসারণ-৩ শাখার উপসচিব ড. মোঃ হারুনুর রশীদ। শনিবার (১২ সেপ্টেম্বর) নিয়মিত সার মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে তিনি উপজেলার ডেমরা বাজারের বিভিন্ন সার বিক্রয়কেন্দ্র ও গোডাউন পরিদর্শন করেন।

পরিদর্শনকালে বিসিআইসি ডিলার মেসার্স কৃষ্ণপদ সাহা ট্রেডার্স এবং বিএডিসি ডিলার মেসার্স রায়হান বীজ ভাণ্ডার-এর বিক্রয়কেন্দ্র ও গোডাউনের সার মজুত ও বিক্রয় কার্যক্রম সরেজমিনে যাচাই করা হয়।

এ সময় কৃষি মন্ত্রণালয়ের মাঠপর্যায়ের মনিটরিংয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ড. মোঃ হারুনুর রশীদ ডিলারদের সার আগমনী প্রতিবেদন, মজুত রেজিস্টার, বিক্রয় রেজিস্টার ও ক্যাশমেমো পর্যালোচনা করেন। বিক্রয় রেজিস্টারে থাকা তথ্যের সঙ্গে ক্যাশমেমোর তথ্য মিলিয়ে সার বিক্রয়ের প্রকৃত চিত্রও যাচাই করেন তিনি।

শুধু ডিলারদের নথিপত্র যাচাইয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকেননি মন্ত্রণালয়ের এই কর্মকর্তা। কৃষক পর্যায়ে সার সরবরাহ ও ন্যায্যমূল্যে সার প্রাপ্তির বাস্তব চিত্র জানতে জানুয়ারি ২০২৬ থেকে চলতি সেপ্টেম্বর পর্যন্ত সার আগমনের তথ্য যাচাই করা হয়। পাশাপাশি মজুত রেজিস্টার, বিক্রয় মেমো ও বিক্রয় রেজিস্টারে থাকা কৃষকদের মোবাইল নম্বরে সরাসরি ফোন করে সার কেনার বিষয়েও খোঁজ নেন তিনি।

সরাসরি কৃষকদের সঙ্গে কথা বলে সার প্রাপ্তি, মূল্য এবং বিক্রয় কার্যক্রম সম্পর্কে তথ্য সংগ্রহ করেন উপসচিব ড. মোঃ হারুনুর রশীদ। এতে ডিলার পর্যায়ের নথিপত্রের সঙ্গে মাঠপর্যায়ের বাস্তব পরিস্থিতির সামঞ্জস্যও যাচাই করা হয়।

পরিদর্শন শেষে ফরিদপুর উপজেলার সার মজুত পরিস্থিতি ও বিতরণ ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন কৃষি মন্ত্রণালয়ের এই কর্মকর্তা। একই সঙ্গে সার সরবরাহ ও বিতরণ কার্যক্রম যথাযথভাবে পরিচালনায় সংশ্লিষ্ট কৃষি কর্মকর্তাদের ধন্যবাদ জানান তিনি।

এ সময় সংশ্লিষ্ট ডিলারদের সার মজুত, সংরক্ষণ ও বিক্রয়ের ক্ষেত্রে সরকারি বিধিবিধান ও নির্দেশনা যথাযথভাবে অনুসরণের নির্দেশ দেওয়া হয়। কৃষকদের কাছে ন্যায্যমূল্যে সার পৌঁছে দিতে এবং কোনো ধরনের অনিয়ম যাতে না ঘটে, সে বিষয়ে সতর্ক থাকারও পরামর্শ দেওয়া হয়।

পরিদর্শনকালে ফরিদপুর উপজেলা কৃষি অফিসার আল ইমরান, কৃষি সম্প্রসারণ অফিসার আকাশ কুমার পোদ্দার এবং উপসহকারী কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});