রবিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

ভারত-ইরান সম্পর্কে আলোচনা: মুর্মু-পেজেশকিয়ান বৈঠক


সেপ্টেম্বর ১৩, ২০২৬ ৭:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ভারতের নয়াদিল্লিতে দেশটির প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুর সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পাশাপাশি অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে।

শনিবার আলজাজিরার প্রতিবেদনে বৈঠকের বিষয়ে জানানো হয়। প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুর অফিসিয়াল ইনস্টাগ্রামেও বৈঠকের ছবি পোস্ট করা হয়েছে। বৈঠকে পেজেশকিয়ান বলেন, ভারত ও ইরানের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরও সম্প্রসারণে দুই দেশের বিদ্যমান সম্ভাবনাকে কাজে লাগানো উচিত।

এ জন্য পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি। সাম্প্রতিক মাসগুলোতে ইরান ‘যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অপরাধমূলক কর্মকাণ্ডের’ মুখোমুখি হয়েছে বলেও মুর্মুকে জানান পেজেশকিয়ান। তার ভাষ্য, ইরানের জনগণ ‘সর্বশক্তি দিয়ে প্রতিরোধ করেছে এবং তাদের দাদাগিরির বিরুদ্ধে দাঁড়িয়েছে’।

পেজেশকিয়ান আরও বলেন, ‘আমরা আগ্রাসনকারী ছিলাম না, বরং শত্রুর আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়িয়েছি।’ বৈঠকে ভারতের অবস্থান তুলে ধরে মুর্মু বলেন, সংলাপ ও কূটনীতির মাধ্যমে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় ভারতের অঙ্গীকার রয়েছে।

ভারতের প্রেসিডেন্টের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। দুই নেতা ভারত ও ইরানের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়েও আলোচনা করেন। বিশেষ করে দুই দেশের শক্তিশালী সাংস্কৃতিক বন্ধন এবং জনগণের সঙ্গে জনগণের সম্পর্কের বিষয়টি আলোচনায় গুরুত্ব পায়।

ব্রিকস সম্মেলনে অংশ নিতে বর্তমানে নয়াদিল্লিতে অবস্থান করছেন পেজেশকিয়ান। সম্মেলনের ফাঁকে ভারতের শীর্ষ নেতৃত্বের সঙ্গে তার বৈঠক দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনার সুযোগ তৈরি করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});