নিখোঁজ জাহাজটির সন্ধানে উদ্ধার অভিযান শুরু করেছে দেশটির উদ্ধারকারী সংস্থা।
দক্ষিণ কালিমানথান প্রদেশের রাজধানী বানজারমাসিনের সার্চ অ্যান্ড রেসকিউ অফিস জানিয়েছে, ‘ভির্গো ট্রান্সপোর্ট-৮’ নামের জাহাজটি নিখোঁজ হওয়ার তথ্য তারা পেয়েছে।
জাহাজটি ডুবে গেছে কি না কিংবা অন্য কোনো দুর্ঘটনার কবলে পড়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ফলে এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি।
বানজারমাসিনের রেসকিউ এজেন্সির অপারেশনস প্রধান আরিয়ান্তো আরদি জাহাজ নিখোঁজ হওয়ার তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, জাহাজটির সন্ধানে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে।
জাহাজটির সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।