মঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

পাকিস্তানের লজ্জা ইংল্যান্ডে হোয়াইটওয়াশের জন্য


সেপ্টেম্বর ১৫, ২০২৬ ১২:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় ও শেষ টেস্টে ধীরগতির ওভাররেটের কারণে এই দুটি শাস্তি পেয়েছে পাকিস্তান। এজবাস্টন টেস্টে সময়ের হিসাব বিবেচনা করে পাকিস্তানকে নির্ধারিত লক্ষ্যের চেয়ে ১১ ওভার কম বল করার জন্য দায়ী করা হয়। এই টেস্টে ৮ উইকেটে জেতে ইংল্যান্ড।

এই ঘটনার জেরে পাকিস্তানের ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়। চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে দলটির ১১ পয়েন্টও কাটা যায়। মাঠের আম্পায়ার পল রেইফেল আর ক্রিস গ্যাফানি, তৃতীয় আম্পায়ার আল্লাহুদিয়েন পালেকার আর চতুর্থ আম্পায়ার রাসেল ওয়ারেনের অভিযোগের ভিত্তিতে এই শাস্তি দেন এমিরেটস আইসিসি এলিট প্যানেল অব ম্যাচ রেফারির রঞ্জন মাদুগালে।

এর ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় নিচের দিকে আরও পিছিয়ে পড়েছে পাকিস্তান। ৪.৬৩ পয়েন্ট শতাংশ নিয়ে তারা এখন নবম স্থানে আছে। আইসিসির খেলোয়াড় ও খেলোয়াড় সহায়ক কর্মীদের আচরণবিধির ২.২২ অনুচ্ছেদ অনুযায়ী, ন্যূনতম ওভাররেট লঙ্ঘনের জন্য প্রতি ওভারে খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়। এর সর্বোচ্চ সীমা ম্যাচ ফির ৫০ শতাংশ।

এ ছাড়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের খেলার শর্তাবলির ১৬.১১.২ অনুচ্ছেদ অনুযায়ী, প্রতিটি কম ওভারের জন্য একটি দল থেকে এক পয়েন্ট কাটা হয়। এর ফলে পাকিস্তানের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট থেকে ১১ পয়েন্ট কেটে নেওয়া হয়েছে। পাকিস্তানের পরবর্তী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ সিরিজ নভেম্বরে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});