মাহিরার এটি দ্বিতীয় সন্তান। ব্যবসায়ী সেলিম করিমের সঙ্গে এটি তার প্রথম সন্তান। ২০২৩ সালের অক্টোবরে সেলিম করিমকে বিয়ে করেন মাহিরা। এর আগে আলি আসকারির সঙ্গে তার সংসারে ১৭ বছর বয়সী ছেলে আজলানের জন্ম হয়।
দীর্ঘ অভিনয়জীবনে পাকিস্তানি চলচ্চিত্র ও টেলিভিশনে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন মাহিরা। ২০১৬ সালে শাহরুখ খানের বিপরীতে ‘রাইস’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় তার। এরপর ‘বিন রয়ে’, ‘সুপারস্টার’ ও ‘দ্য লিজেন্ড অব মওলা জাট’-এর মতো আলোচিত সিনেমায় অভিনয় করেছেন তিনি।
টেলিভিশনেও ‘শেহর-ই-জাত’ ও ‘সাদকায়ে তোমারে’র মতো জনপ্রিয় নাটকে দেখা গেছে তাকে। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিজীবনের নতুন অধ্যায়ের খবরও এবার ভক্তদের সঙ্গে ভাগ করে নিলেন মাহিরা। তার এই ঘোষণার পর শুভেচ্ছা ও ভালোবাসায় ভাসছেন তিনি।