Dhakainfo24
ঢাকারবিবার , ২৯ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

গোয়াইনঘাটে পরিবেশ-বিধংসী ইটভাটা নির্মাণ হতে না দেওয়ায় মিথ্যা মামলা : প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

ঢাকা ইনফো২৪
মার্চ ২৯, ২০২৬ ৮:৪৬ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়নে পরিবেশবিধ্বংসী ইটভাটা নির্মাণ না করতে ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে সাকেরপেকেরখাল গ্রামের ৫ শতাধিক নারী পুরুষ।

আজ রবিবার ২৯ মার্চ দুপুরে গ্রামের সামনে সালুটিকর গোয়াইনঘাট প্রধান সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। গ্রামের মুরুব্বী নাজিম উদ্দিনের সভাপতিত্বে ও জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় মানববন্ধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন,ফখরুল ইসলাম, নরুল হক,দেলোয়ার মেম্বার, শাহীন,আরব আলী,আয়াত উল্লাহ,করিম উদ্দিন ও আব্দুস সালাম।
বক্তারা বলেন,গ্রামের ৯০ ভাগ মানুষ কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করে। তাদের সকলের পরিবারের আয়ের প্রধান ভরসা কৃষি। গ্রামীণ অর্থনীতির মেরুদণ্ড, যা কর্মসংস্থান ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে। ধান, সবজি, মাছ ও পোল্ট্রি চাষের পাশাপাশি গবাদিপশু পালনের মাধ্যমে গ্রামের মানুষের স্বাবলম্বী হওয়ার একমাত্র অবলম্বন। যা গ্রামের মানুষের পরিবারের বাৎসরিক খাবারের চাহিদা মিটিয়ে ছেলে সন্তানের লেখাপড়া থেকে শুরু করে পরিবারের আনুষঙ্গিক সকল খরচ কৃষি থেকে উৎপাদিত ফসল বিক্রির মাধ্যমে চলে।

তারা বলেন, শহর থেকে আসা ব্যক্তি আতিক হোসেন গ্রামের সামনে কিছু কৃষি জমি ক্রয় করে পরিবেশ বিধংসী ইটভাটা নির্মাণের পায়তারা করছিলেন।এমনকি ইটভাটা নির্মাণের জন্য তিনি কৃষি জমির মাটি কেটে বড় বড় খাল তৈরি ও পাশের মালিকের জমি নষ্ট করে মাটির স্তুপ করে কৃত্রিম পাহাড় বানিয়েছেন। আমরা গ্রামবাসী এর প্রতিবাদ করায় তিনি আমাদের উপর চাঁদাবাজির একটি মিথ্যা মামলা দায়ের করেছেন। আমারা গ্রামবাসী অনতিবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার ও পরিবেশ অধিদপ্তর প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করছি।

 

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।