মঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

সিলেটে শাহজালাল (র.) এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি


সেপ্টেম্বর ১৫, ২০২৬ ২:০৯ অপরাহ্ণ
Link Copied!

সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৩৩ মিনিটের দিকে রাষ্ট্রপতির গাড়িবহর হযরত শাহজালাল (রহ.)-এর মাজার প্রাঙ্গণে পৌঁছায়।

এ সময় তিনি মাজারে অবস্থান করেন এবং হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেন।

মাজার জিয়ারত শেষে দুপুর ১২টা ৪৯ মিনিটের দিকে রাষ্ট্রপতি মাজার প্রাঙ্গণ ত্যাগ করেন। পরে তার গাড়িবহর হযরত শাহপরাণ (রহ.)-এর মাজারের উদ্দেশে রওনা হয়।

এর আগে মঙ্গলবার সকাল ১১টা ২৭ মিনিটের দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাষ্ট্রপতির গাড়িবহর সুরমাপারের সার্কিট হাউজে পৌঁছায়। সেখানে কিছু সময় অবস্থান করেন তিনি।

পরে দুপুরের দিকে সার্কিট হাউজ থেকে রাষ্ট্রপতি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের উদ্দেশে রওনা হন। মাজারে পৌঁছে তিনি জিয়ারত করেন।

রাষ্ট্রপতির সিলেট সফর ঘিরে নগরীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। রাষ্ট্রপতির গাড়িবহর যেসব সড়ক দিয়ে চলাচল করে, সেসব এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা যায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});