মঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে চ্যাম্পিয়ন গাকৃবি


সেপ্টেম্বর ১৫, ২০২৬ ২:২৪ অপরাহ্ণ
Link Copied!

গবেষণা, উদ্ভাবন ও সৃজনশীলতায় দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে পেছনে ফেলে বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬-এ বিশ্ববিদ্যালয় ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি)। কৃষি, গবেষণা ও খাদ্যনিরাপত্তা সংশ্লিষ্ট উদ্ভাবনের বৈজ্ঞানিক গুরুত্ব, বাস্তব প্রয়োগযোগ্যতা, সৃজনশীলতা ও বাণিজ্যিক সম্ভাবনা বিবেচনায় গাকৃবির প্রদর্শিত প্রযুক্তিগুলো সেরা হিসেবে নির্বাচিত হয়।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে দেশে প্রথমবারের মতো আয়োজিত বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬ গত ১২ থেকে ১৪ সেপ্টেম্বর ঢাকার নভোথিয়েটারে অনুষ্ঠিত হয়। ‘Innovate to Market’ প্রতিপাদ্যে আয়োজিত এ মেলায় দেশের প্রায় সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় তাদের উদ্ভাবন ও প্রযুক্তি প্রদর্শন করে। মেলায় প্রায় এক হাজারের বেশি উদ্ভাবনী প্রযুক্তি প্রদর্শিত হয়।

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় তাদের উদ্ভাবিত ৯৭টি জাত ও ২০টির বেশি প্রযুক্তির মধ্য থেকে নির্বাচিত শীর্ষ ১২টি জাত ও প্রযুক্তি মেলায় প্রদর্শন করে। এসব উদ্ভাবনের মধ্যে কৃষি উৎপাদন, খাদ্যনিরাপত্তা ও গবেষণাসংশ্লিষ্ট প্রযুক্তি দর্শনার্থী, শিল্প উদ্যোক্তা ও নীতিনির্ধারকদের ব্যাপক দৃষ্টি আকর্ষণ করে। তুলনামূলক মূল্যায়নে গাকৃবির উদ্ভাবনগুলো অধিক সম্ভাবনাময় ও জনকল্যাণমুখী হিসেবে বিবেচিত হয়। এরই ধারাবাহিকতায় গত ১৪ সেপ্টেম্বর সন্ধ্যায় মেলার সমাপনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় ক্যাটাগরিতে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়কে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। চ্যাম্পিয়ন হওয়ার স্বীকৃতি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমানের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের অন্যান্য উদ্ভাবক উপস্থিত ছিলেন।

এ অর্জনে সন্তোষ প্রকাশ করে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, এ সাফল্য বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবক, শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং গবেষণাগার ও মাঠ পর্যায়ের কর্মীদের সম্মিলিত প্রচেষ্টা ও নিরলস পরিশ্রমের ফল। গাকৃবির উদ্ভাবন বাংলাদেশের কৃষিখাতের আধুনিকায়ন, উন্নয়ন ও টেকসই অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবনগুলো দেশের খাদ্য ও কৃষি নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি কৃষির আধুনিকায়ন ও অর্থনৈতিক অগ্রগতিতে কার্যকর অবদান রাখতে পারে। বাংলাদেশ ইনোভেশন ফেয়ারের অন্যতম লক্ষ্য হলো বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের উদ্ভাবনকে শিল্প ও বাজারের সঙ্গে সংযুক্ত করা। পাশাপাশি গবেষণালব্ধ প্রযুক্তির বাণিজ্যিক সম্ভাবনা তৈরি এবং দেশীয় প্রযুক্তিকে মানুষের জীবন ও অর্থনীতির কাজে লাগানোর মাধ্যমে উদ্ভাবনকে বাস্তবমুখী করাও এ আয়োজনের উদ্দেশ্য। গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের এ অর্জন দেশের কৃষি গবেষণা ও উদ্ভাবনে বিশ্ববিদ্যালয়টির ভূমিকার নতুন স্বীকৃতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});