ঢাকা, মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩
ঢাকা, মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩
নাটোরের লালপুরে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ে ব্যবহৃত ১টি মোবাইল ফোনসহ মো. নাজমুল হোসেন (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে লালপুর থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লালপুর থানার এসআই (নিঃ) আল মাসুমের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল গতকাল সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৫:১০ ঘটিকার সময় অভিযান পরিচালনা করে। লালপুর থানাধীন গোপালপুর পৌরসভার গোপালপুর রেলগেট সংলগ্ন 'মকসেদ শপিং কমপ্লেক্স'-এর সিঁড়ির ওপর থেকে হাতেনাতে আটক করা হয় নাজমুলকে। আটককালে তার কাছ থেকে ৪০০ পিস ইয়াবা ও মাদক কেনাবেচায় ব্যবহৃত মোবাইল ফোনটি উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামির পরিচয়— মো. নাজমুল হোসেন (৩৫), পিতা: মো. ইব্রাহীম হোসেন, মাতা: মোছা. নাজমা বেগম। তার বাড়ি লালপুর থানার পোকন্দা (পূর্ব) গ্রামে। ঘটনার সত্যতা নিশ্চিত করে লালপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শফিকুল ইসলাম জানায়, ধৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণি-১০(ক) ধারায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ২০২৬) তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
ফোন: +৮৮০৯৬১১৪৫১৮৭১
সোশ্যাল মিডিয়াতে আমরা
ই-মেইল: [email protected]