মঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

গ্যাস সরবরাহে সুখবর, জাতীয় গ্রিডে বেড়েছে প্রবাহ


সেপ্টেম্বর ১৫, ২০২৬ ৩:০৯ অপরাহ্ণ
Link Copied!

জাতীয় গ্রিডে গ্যাসের সরবরাহ বেড়েছে বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১২টায় জাতীয় গ্রিডে মোট ২৬১ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়েছে। এর মধ্যে দেশীয় উৎস থেকে এসেছে ১৬২ কোটি ঘনফুট এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) থেকে সরবরাহ করা হয়েছে ৯৯ কোটি ঘনফুট।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক দিনগুলোতেও জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ ধারাবাহিকভাবে বেড়েছে।

পেট্রোবাংলার হিসাবে, গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় জাতীয় গ্রিডে মোট গ্যাস সরবরাহ ছিল ২ হাজার ৩২০ মিলিয়ন ঘনফুট। রোববার (১৩ সেপ্টেম্বর) একই সময়ে সরবরাহ বেড়ে দাঁড়ায় ২ হাজার ৩৬২ মিলিয়ন ঘনফুটে।

এরপর সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় মোট সরবরাহ আরও বেড়ে ২ হাজার ৩৭৫ মিলিয়ন ঘনফুটে পৌঁছায়। ওই সময় দেশীয় উৎস থেকে ১ হাজার ৬১১ মিলিয়ন ঘনফুট এবং এলএনজি থেকে ৭৬৪ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});