মঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

কাপ্তাইয়ে এমপি দীপেন দেওয়ানের প্রতিনিধি হলেন দিলদার হোসেন


সেপ্টেম্বর ১৫, ২০২৬ ৪:০৯ অপরাহ্ণ
Link Copied!

গত ১২ সেপ্টেম্বর সংসদ সদস্য দীপেন দেওয়ান স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে দিলদার হোসেনকে কাপ্তাই উপজেলায় তার প্রতিনিধি হিসেবে মনোনীত করা হয়।

চিঠিতে বলা হয়, সংসদ সদস্যের অনুপস্থিতিতে কাপ্তাই উপজেলা পর্যায়ের আইন-শৃঙ্খলা ও উন্নয়ন কমিটির সভাসহ সংশ্লিষ্ট কার্যক্রমে তার পক্ষে প্রতিনিধিত্ব করবেন দিলদার হোসেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) নির্দেশ দেওয়া হয়েছে।

দায়িত্ব পাওয়ার বিষয়ে দিলদার হোসেন বলেন, ‘মাননীয় সংসদ সদস্য দীপেন দেওয়ান আমার ওপর যে আস্থা ও দায়িত্ব অর্পণ করেছেন, এ জন্য আমি তার প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। জনগণের কল্যাণে সংসদ সদস্যের নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালন করাই আমার প্রধান লক্ষ্য।’

নতুন দায়িত্বে কাপ্তাই উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়ন কার্যক্রমে সমন্বয় এবং জনগণের স্বার্থকে গুরুত্ব দিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});