Dhakainfo24
ঢাকারবিবার , ২৯ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

বিনা প্রতিদ্বন্দ্বিতায় শেরপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে এ্যাড. সিরাজুল ইসলাম সভাপতি এবং এ.এইচ.এম নূরে আলম হীরা সাধারন সম্পাদক

ঢাকা ইনফো২৪
মার্চ ২৯, ২০২৬ ৯:০৪ অপরাহ্ণ
Link Copied!

শেরপুর জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে ১৩ সদস্যের নির্বাহী পরিষদের সকলেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এতে সভাপতি নির্বাচিত হয়েছেন জেলা বিএনপির স্থগিতকৃত কমিটির আহবায়ক আলহাজ্ব অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা অ্যাডভোকেট এএইচএম নুরে আলম হীরা।
এদের মধ্যে এনসিপি সমর্থিত সহ সম্পাদক পদে অ্যাডভোকেট মো. সাব্বির হাসান এবং এডিটর পদে জামায়াত সমর্থিত নির্বাচিত হয়েছেন আশেকুজ্জামান বুলবুল।
আজ রোববার (২৯ মার্চ) বিকেলে জেলা আইনজীবী সমিতির ২নং বার ভবনে ওই ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আব্দুল মান্নান পিপি।
এসময় জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক ও জেলা বিএনপির স্থগিতকৃত কমিটির সদস্য সচিব এবিএম মামুনুর রশীদ পলাশ, জেলা আইনজীবী সমিতির বিদায়ী সভাপতি অ্যাডভোকেট এমকে মুরাদুজ্জামান, বিদায়ী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ছামিউল হক আতাহার ও ৫ সদস্যের নির্বাচন কমিশনের মধ্যে আরও দুই সদস্য উপস্থিত ছিলেন।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত বিএনপির সমর্থিত অন্যান্য কর্মকর্তারা হচ্ছেন সহ-সভাপতি পদে অ্যাডভোকেট আদিলুজ্জামান আদিল ও অ্যাডভোকেট মো. ফরহাদ আলী, সহ-সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মো. আল-আমীন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে অ্যাডভোকেট শাহরিয়ার হোসেন আরিফ, সাহিত্য ও পাঠাগার সম্পাদক পদে অ্যাডভোকেট ফয়সাল আহমেদ নূর, নির্বাহী সদস্য অ্যাডভোকেট রাকিবুল হাসান, অ্যাডভোকেট আব্দুস সবুর, এ ওয়াহিদ রাকু ও অ্যাডভোকেট তাহমিনা আক্তার।
এদিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় আইনজীবী সমিতির সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সহযোগিতা চেয়েছেন নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।